Saturday, May 23, 2026

পর্যটনে ডিজিটাল রূপান্তরের পথে বাংলা, আসছে স্মার্ট মোবাইল অ্যাপ

Date:

Share post:

পর্যটনে (Tourism) তথ্যভিত্তিক পরিকাঠামো গড়ে তুলতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal Tourism)। পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের তরফে একটি পূর্ণাঙ্গ ‘ট্যুরিস্ট-ফেসিং মোবাইল অ্যাপ’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ভ্রমণ আরও সুলভ, সুশৃঙ্খল এবং পর্যটক-বান্ধব করতে আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই এই উদ্যোগ।

দফতর সূত্রের খবর, নতুন অ্যাপটি হবে কার্যত একটি ডিজিটাল সহযাত্রী। দেশের ও বিদেশের পর্যটকদের জন্য রাজ্যের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বচ্ছ, বোধগম্য এবং রিয়েল টাইম আপডেট-সমৃদ্ধ করে তুলতে এই অ্যাপ কাজ করবে এক ছাতার নিচে। থাকবে গন্তব্য-ভিত্তিক তথ্য, যাত্রাপথ পরিকল্পনা, জরুরি সহায়তা, এমনকি উৎসবকালীন বিশেষ ফিচারও।

পর্যটনের নতুন এই ডিজিটাল পরিকাঠামোর মূল লক্ষ্য—এক ক্লিকে ভ্রমণ পরিকল্পনা সহজ করা। জিপিএস-নির্ভর লোকেশন সার্ভিস, ইন্টার‌্যাক্টিভ মানচিত্র, আকর্ষণীয় স্থান, হোটেল, খাবারের দোকান এবং গাড়ি পরিষেবা—সবকিছুর তালিকা ও রিয়েল টাইম তথ্য থাকবে অ্যাপে।

রাজ্যের পর্যটন (West Bengal Tourism) কর্তাদের বক্তব্য, দুর্গাপুজোর মতো বৃহৎ উৎসবের কথা মাথায় রেখেই উৎসব-ভিত্তিক বিশেষ মডিউল তৈরি হচ্ছে। পুজোর সময় পর্যটকরা কোথায় কোন প্যান্ডেল, কখন কী অনুষ্ঠান, কোথায় বেশি ভিড়, কোন রুট ফাঁকা—সবকিছু জানার সুযোগ মিলবে এই অ্যাপেই। ট্র্যাফিক অ্যাডভাইসরি এবং ভিড়ের লাইভ আপডেটও মিলবে। তিনটি ভাষায়—বাংলা, ইংরেজি এবং হিন্দিতে মিলবে পরিষেবা। অফলাইনেও থাকবে গুরুত্বপূর্ণ তথ্য। সেই সঙ্গে অন্যান্য অ্যাপের সঙ্গে সংযুক্ত করে বুকিং-এর সুবিধা এবং আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসও থাকবে।
পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে থাকছে ‘এসওএস’ ফিচার ও চব্বিশ ঘণ্টার চ্যাটবট। অনলাইনে যেকোনও জরুরি সমস্যার সমাধান মিলবে অ্যাপের মাধ্যমেই।

পুরো প্রকল্পের জন্য একটি এজেন্সিকে নিয়োগ করা হবে, যারা ডিজাইন, বাস্তবায়ন ও ১৮ মাস ধরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে। চুক্তি সইয়ের ছ’মাসের মধ্যেই অ্যাপটি চালু করার লক্ষ্য স্থির করেছে দপ্তর। ক্লাউডে হোস্ট করা হবে অ্যাপটি, এবং একটি নিরপেক্ষ সংস্থা তার কার্যকারিতা পর্যালোচনা করবে।
সরকারি সূত্রের মতে, একুশ শতকের পর্যটনের বাস্তবতা মেনেই তৈরি হচ্ছে এই পরিকল্পনা। লক্ষ্য, রাজ্য পর্যটনের মান আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া।

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...