Friday, April 3, 2026

পিতৃহারা রাজুর গোলেই প্রথম জয় এরিয়ানের, জিতেই চলেছে ডায়মন্ডহারবারও

Date:

Share post:

কয়েকদিন আগেই বাবাকে হারিয়েছেন রাজু (Raju Oraon)। সেই কষ্ট বুকে নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। এরিয়ানকে প্রথম জয়টাও এনে দিলেন রাজুই (Raju Oraon)। তাঁর গোলেই ভবানীপুরের মতো শক্তিশালী দলকে হারিয়ে লিগে এবার প্রথম জয় পেল এরিয়ান (Aryan)। বাবাকে হারিয়ে ধরা নিয়েই এসেছিলেন তিনি। কিন্তু মাঠে নামতে মরিয়া ছিলেন  ২৭ বর্ষীয় এইঅ তরুণ ফুটবলার। হয়ত এই ম্যাচ দিয়েই পির্তৃতর্পনটা করতে চেয়েছিলেন রাজু। করলেনও সেটাই।

ভবানীপুরের (Bhawanipur Fc) বিরুদ্ধে এদিন রাজুর গোলেই লিগে প্রথম ম্যাচ জিতে নেয় এরিয়ান। এবারের লিগে একেবারেই ভালো ফর্মে ছিল না এরিয়ান। অবশেষে ভবানীপুরের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল তারা। ১-০ গোলে ম্যাচ জিতে নেয় এরিয়ান ক্লাব।

অন্যদিকে কলকাতা লিগে জয়ের ধারার অব্যহত ডায়মন্ডহারবার (DHFC) এফসির। এদিন মহমেডানের বিরুদ্ধে মাঠে নেমেছিল তারা। কিন্তু শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল ডায়মন্ডহারবার এফসি (DHFC)। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় তারা। ডায়মন্ডহারবারের হয়ে এদিন একমাত্র গোলটি করেছেন আকাশ হেমব্রম। ডায়মন্ডহারবার দুরন্ত পারফরম্যান্স দেখালেও, মহমেডানের এমন ব্যর্থতা অনেক প্রশ্নই তুলে দিচ্ছে।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...