Sunday, May 31, 2026

শিশু কল্যাণে রাজ্যের অগ্রগতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় ইউনিসেফ প্রতিনিধি ম্যাকক্যাফ্রি

Date:

Share post:

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউনিসেফ-এর ভারতীয় প্রতিনিধিত্বকারী সিন্থিয়া ম্যাকক্যাফ্রি। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের শিশু কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

মুখ্যমন্ত্রী রাজ্যে শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে ইউনিসেফ-এর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন। সাক্ষাৎপর্বের শেষে মুখ্যমন্ত্রী সিন্থিয়া ম্যাকক্যাফ্রিকে ধন্যবাদ জানান এবং পশ্চিমবঙ্গ সরকার ও ইউনিসেফ-এর মধ্যে দীর্ঘস্থায়ী ও সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার বার্তা দেন। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় দুই পক্ষের মধ্যে এমন সহযোগিতা আগামী দিনে আরও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- দীপক ঘোষের বইয়ের প্রকাশ ও প্রচারে স্থগিতাদেশ আদালতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...