Saturday, May 16, 2026

ফেয়ারওয়েল ম্যাচেও চেনা মেজাজে রাসেল, হাঁকালেন পরপর তিন ছয়

Date:

Share post:

সাবাইনা পার্কে শেষবার দেশের জার্সিতে দ্য রাসেল (Andre Russell) শো। আর তাতেই আপ্লুত গোটা সোশ্যাল মিডিয়া। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধেই শেষ আন্তর্জাতিক ম্যাচে নেমেছিলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। সেই ম্যাচ হয়ত ওয়েস্ট ইন্ডিজ (West Indies) জিততে পারেনি। কিন্তু সকলের মন জিতে নিয়েছেন আন্দ্রে রাসেল। যে রাসেলকে সকলে মাঠে দেখথে অভ্যস্ত। সেই চেনা অবতারেই কেরিয়ারের শেষ ম্যাচেও ধরা দিলেন আন্দ্রে রাসেল। শেষবারের জন্যই দেশের জার্সিতে দেখা গেল রাসেলের মাসেলের জোর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ নম্বর ওভারেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। তার আগে অজি শিবিরের তরুন স্পিনার বেন ডোয়ারসুইস ছিলেন আক্রমণাত্মক মেজাজে। বেশ সমঝেই খেলতে হচ্ছিল তাঁকে। এমন পরিস্থিতিতেই আন্দ্রে রাসেলের (Andre Russell) সামনে তিনিও নেহাতই অসহায়। সাবাইনা পার্কে তাঁর বিরুদ্ধে পরপর তিন বলে তিনটে বিরাট ছক্কা হাঁকান আন্দ্রে রাসেল। আর তাতেই ফের একবার উত্তাল সাবাইনা পার্ক স্টেডিয়াম। যদিও কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে বড় রান করতে পারেননি আন্দ্রে রাসেল।

এদিন রাসেল শো দেখা জন্যই ভরে গিয়েছিল সাবাইনা পার্ক স্টেডিয়াম। উপস্থিত ছিলেন অগুন্তী রাসেল ভক্ত থেকে তাঁর পরিবারের সদস্যরা। এই জায়গা থেকেই উঠে এসেছিলেন রাসেল। সেই ঘরের মাঠেই হল তাঁর ফেয়ারওয়েল ম্যাচও। সেই ম্যাচেই রাসেলের রান ১৫ বলে ৩৬। কিন্তু রাসেলের মাসেল শো দেখল সকলেই। তিন তিনটি বল একেবারে সাবাইনা পার্ক পার করে দিলেন রাসেল।

ম্যাচে হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রাসেল মাঠে নামলে যে এখনও একের পর এক বড় ছয়ের ঝলকানি দেখা যায় তা বলার অপেক্ষা রাখে না। দেশের জার্সিতে দেখা না গেলেও, ভবিষ্যতে রাসেল ম্যাজিক যে এখনও পর্যন্ত দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...