Friday, June 5, 2026

ম্যান মেড বন্যা পরিস্থিতি, প্রতিবাদ সভা থেকে DVC-কে একহাত নিলেন শোভনদেব

Date:

Share post:

ডিভিসি (DVC) জল ছাড়ার ফলে ম্যান মেড বন্যা পরিস্থিতি হাওড়া, হুগলি (Hoohgly), বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে। ডিভিসি মাইথন এবং পাঞ্চের থেকে অনিয়ন্ত্রিত জল ছাড়া এবং বাংলাকে বঞ্চনার প্রতিবাদে বুধবার ডিভিসি-র (DVC) হেডকোয়ার্টারের সামনে প্রতিবাদ সভা। সেখানে কেন্দ্রকে একহাত নিয়েছে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা ডিভিসি কামগার সঙ্ঘের সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandev Chatterjee)।

ক্ষোভ প্রকাশ করে শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandev Chatterjee) বলেন, “১৯৯১ থেকে আমি বিধানসভায় নির্বাচিত। মানুষ আমার কাছে আসে। সমস্যার কথা বলে। আমি সাধ্যমতো সমাধান করার চেষ্টা করি। একটু বৃষ্টি হলেই ডিভিসি জল ছেড়ে দিচ্ছে। ের জেরে সাধারণ মানুষের জীবন বিপন্ন। মুখ্যমন্ত্রী আমাকে আগেও বলেছেন আপনিতো ডিভিসি-তে আছেন ডিভিসির জল ছাড়া নিয়ে কিছু বলুন। অল্প অল্প করে যদি জল আগে থেকে ছাড়া হয় তাহলে এই বন্যা পরিস্থিতি তৈরি হয় না। মানুষ প্রস্তুতি নিতে পারে। হঠাৎ করে ৫০ হাজার কিউসেক জল ছেড়ে দেয়।”

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...