Monday, March 16, 2026

ভুল দেহ! শেষকৃত্য বাতিল করে অভিযোগ ২ ব্রিটিশ পরিবারের

Date:

Share post:

এয়ার ইন্ডিয়া (AIR India) বিমান এআই-১৭১ দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্তে গাফিলতির অভিযোগ তুলল ব্রিটেনের (Britain) দুই পরিবার। ব্রিটেনের দুই পরিবার দাবি করেছে, তাঁদের আত্মীয়ের দেহ বলে যে কফিন পাঠানো হয়েছে, তাতে থাকা দেহাবশেষের সঙ্গে মৃতের ডিএনএ (DNA) মেলেনি। ফলে ‘ভুল দেহ’ পাঠানোর অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিমান দুর্ঘটনার তদন্ত ও পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া ঘিরে প্রয়াত যাত্রীদের একাধিক অংশ মিশিয়ে দেওয়া হয়েছিল এক কফিনে ব্রিটেনের আদালতে এমনই দাবি করেছেন আইনজীবীরাডিএনএ পরীক্ষায় দেখা গিয়েছে, কফিনে থাকা দেহাংশ ওই পরিবারের সদস্যের নয়। শেষকৃত্যানুষ্ঠান বাতিল করতে বাধ্য হন এক পরিবার। তাঁদের আইনজীবী বলেন, এই ঘটনা শুধু দুঃখজনক নয়, ভয়ানক। পরিবারগুলি মানসিকভাবে বিপর্যস্ত। অভিযোগ, আত্মীয়দের দেহের সঙ্গে একাধিক ‘অজানা’ দেহাংশও পাঠানো হয়েছে

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানিয়েছেন, সব প্রটোকল মেনে পরিচয় শনাক্ত করে মরদেহ কফিনবন্দি করে পাঠানো হয়েছিল। তবে এই বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলছি। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে, দুঃখজনক এই দুর্ঘটনায় যথাসম্ভব সহানুভূতির সঙ্গে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১২ জুন আহমেদাবাদ (Ahmedabad) থেকে দিল্লিগামী এআই-১৭১ বিমানটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। বিমানে থাকা ১৭৩ জন যাত্রীর মধ্যে ১৫৯ জনের মৃত্যু হয়। এরপর শুরু হয় মরদেহ শনাক্ত ও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। তার মধ্যেই এই অভিযোগ সামনে এল। শুধু ভুল দেহ ফেরত পাঠানোই নয়, ক্ষতিপূরণ সংক্রান্ত অভিযোগও উঠেছে। ভুল দেহ ফেরতের অভিযোগ ঘিরে বিমানবন্দর, ফরেনসিক ও আন্তর্জাতিক সংযোগ সবদিকের প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তকারী সংস্থাগুলিও বিষয়টি নতুন করে খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। আরও পড়ুনঃ ৩ বছরে ৫৪৩ কোটি টাকার ক্ষতি: ক্যাগ রিপোর্টে রেলের গাফিলতি

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...