Wednesday, June 24, 2026

এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ যশ দয়ালের বিরুদ্ধে

Date:

Share post:

আবারও বিপাকে রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরুর ক্রিকেটার যশ দয়াল (Yash Dayal)। এক নাবালিকাকেক লাগাতার ধর্ষণের (Rape) অভিযোগে অভিযুক্ত হয়েছেন যশ দয়াল। সম্প্রতি কয়েকদিন আগেই একটি ধর্ষণের মামলায় এলহাবাদ হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন যশ দয়াল (Yash Dayal)। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই জয়পুরে ফের যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সনগানের সাদার থানায় তাঁর নামে আফআইয়ার জমা পড়েছে।

গত ২০২৩ সালে ১৭ বর্ষীয় এই কিশোরীকে (Teenage) যৌন নিগ্রহ করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ক্রিকেটার। এরপর ২০২৪ সালে আইপিএল চলাকালীনই ফের এক ঘটনা ঘটান যশ দয়াল। রাজস্থানে খেলতে যাওয়ার সময়ই এই কিশোরীকে নিজের হোটেলে ডেকে ফের ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে যশের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ক্রিকেটার বানানোর প্রলোভন দেখিয়েই এই কিশোরীকে লাগাতার ধর্ষণ করেছিলেন আইপিএল জয়ী এই ক্রিকেটার। এরপরই ফের একবার যশ দয়ালের বিরুদ্ধে আফআইয়ার রুজু করা হয়েছে।

এটাই অবশ্য প্রথমবার নয়। এর আগেও উত্তর প্রদেশের এক তরুণী তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। সেই মামলায় অবশ্য এলাহাবাদ হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন যশ দয়াল। আপাতত এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...