Sunday, June 14, 2026

এইমস-এর সমাবর্তনে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি, কড়া নিরাপত্তা কলকাতা – কল্যাণীতে 

Date:

Share post:

একদিনের সফরে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সূত্রের খবর, দিল্লি থেকে বায়ুসেনার একটি বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে সরাসরি কল্যাণী রওনা দেবেন রাষ্ট্রপতি।

কল্যাণীতে এইমস (AIIMS)–এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে দীক্ষান্ত ভাষণ দেবেন তিনি। এরপর বিকেলে তাঁর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে। কলকাতায় ফিরে এসে তিনি রাজভবনে রাত্রিবাস করবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ৩১ জুলাই, রাজভবনেই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। সেই দিনই দুপুরে তিনি কলকাতা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশে রওনা দেবেন। এই সফর ঘিরে রাজ্য প্রশাসনের তরফে কলকাতা ও কল্যাণী— দুই জায়গাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন রাখতে তৎপর রয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন – স্ত্রীকে গায়ের রং নিয়ে অপমান, আত্মঘাতী মহিলার স্বামীকে মুক্তি বম্বে হাইকোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...