Saturday, May 23, 2026

রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করার ষড়যন্ত্র: চিঠি লিখে সাইবার ক্রাইমে অভিযোগ দিলীপের

Date:

Share post:

ঘনিষ্ঠ মূর্হূতের ভিডিও ভাইরাল নিয়ে তুমুল চর্চা রাজ্যজুড়ে। সেই ভিডিও বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বলে দাবি করেন অনেকে। এবার সেই ঘটনা নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম (Cyber Crime) বিভাগে অভিযোগ জানালেন দিলীপ। জয়েন্ট কমিশনারকে (ক্রাইম) লেখা চিঠিতে দিলীপ লেখেন, “আমাকে বদনাম করার ষড়যন্ত্রে সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে।“

শুক্রবারই চিঠি লিখে দিলীপ জানান, “সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বদনাম করার জন্য আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করার জন্য এটা করা হয়েছে।“

পুলিশের কাছে বিজেপি নেতার আর্জি, বিষয়টি নিয়ে তদন্ত করে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

বিজেপির আদি-নব্যের দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন ধরেই সরব দিলীপ (Dilip Ghosh)। সম্প্রতি তাঁকে একথাও বলতে শোনা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও দুর্নীতির কেস নেই, কিন্তু যাঁরা তাঁর বিরুদ্ধে কথা বলছেন তাঁদের বিরুদ্ধে কেস আছে। আর এই সবের মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি বদল হলেও গোষ্ঠী কোন্দল কাটেনি। এই পরিস্থিতিতেই গোপন ভিডিও ভাইরাল। এই নিয়ে ঘনিষ্ঠমহলে দিলীপের অভিযোগ, একটা অংশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এদিনের চিঠিতেও সেই ষড়যন্ত্রর উল্লেখ করেন তিনি।

এই বিষয় নিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এটা আলাদা করে কোনও কথা বলার বিষয় নয়। এটা একেবারেই ব্যক্তিগত বিষয়। একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটি দিলীপ ঘোষের না তাঁর নয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদি দিলীপবাবু হন, তাহলে তাঁর ব্যক্তিগত জায়গার ভিডিও কী করে বাইরে গেল সেটা দেখা উচিৎ। জল্পনা উস্কে এর সঙ্গে কুণাল ঘোষ যোগ করেন, দিলীপবাবুর এটাও দেখা উচিৎ, যে তাঁর শুভানুধ্যায়ীরা দিল্লিতে বসে কোন কম্পিউটার থেকে পেন ড্রাইভে কী ভিডিও দেখেছেন!

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...