Monday, May 18, 2026

জিম ছাড়াই ২৬ কেজি ওজন কমালেন বনি কাপুর! কিন্তু কীভাবে? জানুন 

Date:

Share post:

সাধারণত ওজন কমানোর জন্য সকলেই জিমে ছোটেন। জিমে গিয়ে শরীরচর্চা করেন। কিন্তু বনি কাপুর এক্ষেত্রে ব্যতিক্রম! জিমে না গিয়েও ছাব্বিশ কেজি ওজন কমিয়ে ফেলেছেন প্রবীণ প্রযোজক। কিন্তু ৬৯ বছর বয়সেও যেভাবে শুধুমাত্র নিয়মমাফিক ডায়েটে ওজন কমিয়েছেন, তার জন্য বনি কাপুর (Boney Kapoor) নিঃসন্দেহে সকলের জন্য এক অনুপ্রেরণা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি কাপুর জানান, কোনও কঠোর জিম সেশন বা কঠিন ব্যায়াম নয়, বরং সামান্য কিছু জীবনযাত্রার বদলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। বিশেষ করে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ এবং নিয়মিত হাঁটাচলা তাঁর ওজন কমাতে সহায়ক হয়েছে।

জানুন কীভাবে বনি কাপুর সহজেই কমিয়েছেন ওজন:

১. হালকা রাতের খাবার: রাতের খাবারে স্যুপ ও সালাদের মতো হালকা খাদ্য গ্রহণ শুরু করেছেন তিনি, যা ক্যালোরি নিয়ন্ত্রণে এবং হজমে সাহায্য করে।

২. চিনিযুক্ত পানীয় ও ক্যাফেইন বর্জন: চিনি ও ক্যাফেইনযুক্ত পানীয় সম্পূর্ণভাবে বাদ দিয়েছেন। এর পরিবর্তে ফলের রস পান করছেন, যা শরীরকে আর্দ্র রাখে ও শক্তি জোগায়।

৩. দিনের শুরু ফলের রসে: প্রতিদিন সকালে কোনও ফলের রস খেয়ে দিন শুরু করেন। এটি শরীর থেকে অতিরিক্ত চর্বি ঝরাতে এবং ফিট থাকতে সহায়ক।

৪. হাঁটাচলার ওপর জোর: জিমে না গিয়ে অল্প দূরত্ব হেঁটে যাওয়ার অভ্যাস গড়ে তুলেছেন। নিয়মিত হাঁটা শরীরের ক্যালোরি পোড়াতে কার্যকর।

বনি কাপুর প্রমাণ করে দিয়েছেন, বয়স কোনও বাধা নয়। যদি সঠিক অভ্যাস গড়ে তোলা যায়, তবে কঠিন ডায়েট ছাড়াই সুস্থ, ঝরঝরে থাকা সম্ভব। তাঁর এই অভ্যাস অনুপ্রেরণা হতে পারে বহু মানুষের জন্য।

আরও পড়ুন – গরিমা ধুলিস্যাৎ! রাজভবনের ‘রঙ্গমঞ্চে’ বাজলো “আমি কলকাতার রসগোল্লা“

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...