Tuesday, April 28, 2026

পুজো দিতে গিয়ে হুড়োহুড়ি, হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু!

Date:

Share post:

রবিবার সকালে হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনা (Mansa Devi temple in Haridwar stampede accident)। ভিড়ের কারণে পুণ্যার্থীদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইতিমধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

পাহাড়ের কোলে অবস্থিত মন্দিরে উঠতে অনেকটা সিঁড়ি চড়তে হয়। এখানেই শুরু হয় ধাক্কাধাক্কি। পুণ্যার্থীরা একে অন্যকে টপকে উপরে উঠতে গেলে ঘটে যায় দুর্ঘটনা বলে মনে করছে স্থানীয় প্রশাসন। বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয়শঙ্কর পান্ডে (Vinay Shankar Pandya) জানান খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে পাঠানো হচ্ছে। সূত্রের খবর, বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Related articles

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...