Thursday, June 11, 2026

এলাকায় দাদাগারি BSF-এর! মারে হাসপাতালে ভর্তি মুর্শিদাবাদের গ্রামবাসীরা

Date:

Share post:

নজরদারি এলাকা বেড়েছে বিএসএফ-এর। তার সুফল হিসাবে এখনও বন্ধ হয়নি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। প্রতিদিন ধরা পড়ছে অনুপ্রবেশকারী। এদিকে নিরীহ গ্রামবাসীদের উপর রাগ মেটাতে ছাড়ছে না বিএসএফ। এবার বিএসএফ-এর বেধড়ক মারে হাসপাতালে ভর্তি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গ্রামবাসীরা।

অভিযোগ হঠাৎ করেই রবিবার রাত্রে বেলায় মিঠিপুর হালদারপাড়া এলাকায় তিন থেকে চারজন বিএসএফ জওয়ান হঠাৎ এলোপাথাড়ি লাঠিচার্জ করতে থাকে। অভিযোগ তাদেরকে গরু পাচারকারী সন্দেহে মারধর করা হয়। সাধারণ মানুষের অভিযোগ, তারা সন্ধ্যা বেলায় নিজের বাড়ির বাইরে মোড়ে আড্ডা দিচ্ছিলেন। সেই সময়েই এই অত্যাচার চালায় বিএসএফ।

সম্প্রতি বিজেপি তাদের বাংলা বিরোধী চক্রান্ত কার্যকর করতে কাজে লাগিয়েছে বিএসএফকে। কখনও জোর করে রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পার করে ভারতের নাগরিকদের ভিনদেশে পাঠিয়ে দিচ্ছে তারা। কখনও পেলোডারে চাপিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে সীমান্তের ওপারে। আর এবার বাংলার নাগরিকদের গ্রামে ঢুকে নির্বিচারে লাঠিপেটা।

এদিনের ঘটনায় গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ১৫ থেকে ১৬ জন সাধারণ গ্রামবাসী। আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন খোদ তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।

আরও পড়ুন: বাংলায় অস্তিত্ব সংকটে ভুগবে! নানুরের শহিদ মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ ফিরহাদের

ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আখরুজ্জামান। বিএসএফকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মন্ত্রী। তাঁর অভিযোগ, গরু পাচারকারীদের ছেড়ে দেওয়া হলেও নিরীহ গ্রামের বাসিন্দাদের উপর অত্যাচার করা হচ্ছে। এই ধরনের অত্যাচার কোনভাবেই বরদাস্ত করা হবে না। মানুষ প্রতিরোধ গড়ে তুলবে।

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...