Site Logo

সোমে SIR সুপ্রিম শুনানি: মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মামলার পাল্টা মামলা হিন্দু মহাসভার

EBBS Desk·
সোমে SIR সুপ্রিম শুনানি: মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত মামলার পাল্টা মামলা হিন্দু মহাসভার

রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যের মানুষের ভোটাধিকারের রক্ষায় কিভাবে রাজ্যের প্রশাসনিক প্রধানকে এগিয়ে আসতে হয়, তা সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করে এবং তার শুনানিতে অংশ নিয়ে গোটা দেশকে দেখিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সুপ্রিম কোর্টে তোলা প্রশ্নগুলি নিয়ে সোমবার ফের এসআইআর (SIR) মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে। তবে তার আগে একজন মুখ্যমন্ত্রীর এই মামলা করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আদালতে হাজির হিন্দু মহাসভার জনৈক প্রতিনিধি।

Sponsored

Sranchi In Article

যেভাবে সুপ্রিম কোর্টে একের পর এক এসআইআর সংক্রান্ত ভুল ত্রুটি তুলে ধরে নির্বাচন কমিশনের (ECI) বেআইনি কার্যকলাপ ফাঁস করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে দিশাহারা কমিশন এবং দিল্লির বিজেপি সরকার। তাঁর তোলা প্রশ্ন নিয়ে সাধুবাদ জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। কার্যত তাতে বিজেপি ও তার সহকারী নির্বাচন কমিশনের মান সম্মান তলানিতে।

Sponsored

Merlin In Article

কোনওক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গতি রোধ করতে বদ্ধপরিকর বিজেপি (BJP) ও তার শাখা সংগঠনগুলি। এবার সুপ্রিম কোর্টে, একজন মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এসআইআর-এর (SIR) বিরোধিতায় মামলা দায়ের করতে পারেন কিনা, তার যৌক্তিকতা নিয়ে পাল্টা মামলা অখিল ভারত হিন্দু মহাসভার (Akhil Bharat Hindu Mahasabha) প্রাক্তন সহ-সভাপতি সতীশ আগরওয়ালের।

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

এই মামলায় প্রশ্ন তোলা হয়, এই মামলা কোনও ব্যক্তিগত বা বেসরকারি সমস্যা নিয়ে দায়ের করা হয়নি। রাজ্যের মানুষের জন্য ব্যক্তি হিসাবে যিনি মামলা দায়ের করেছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। সে ক্ষেত্রে আদৌ তিনি এই মামলা দায়ের করার আইনি অধিকারী কিনা, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও এমন প্রতিবন্ধকতা থাকলে গ্রহণ করার সময় সুপ্রিম কোর্ট জানাত। এমনকি মামলা শোনার সময়ও প্রধান বিচারপতির (CJI) বেঞ্চ এই নিয়ে কিছুই পর্যবেক্ষণে জানায়নি।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →