Thursday, June 25, 2026

আলিপুর চিড়িয়াখানায় খুশির খবর, জন্ম নিল জিরাফ শাবক 

Date:

Share post:

আবারও খুশির খবর আলিপুর চিড়িয়াখানা থেকে। নতুন অতিথির আগমনে চিড়িয়াখানায় আনন্দের হাওয়া। মা হল স্ত্রী-জিরাফ সাবিত্রী, আর গত ১৭ জুলাই তার গর্ভে জন্ম নিল এক ফুটফুটে জিরাফ শাবক।

চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নিয়েছিল সাবিত্রী। এবার সাবিত্রী ও পুরুষ জিরাফ মঙ্গলের মিলনে জন্ম নিল এই নতুন প্রজন্মের সদস্য। শাবকটি আপাতত চিড়িয়াখানার পশু চিকিৎসকদের নজরদারিতে রয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শাবকটি সুস্থ রয়েছে এবং তাকে কিছুদিন চিকিৎসা পর্যবেক্ষণে রাখার পর দর্শনার্থীদের সামনে আনা হবে। এই নতুন সদস্যকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বর্তমানে এই নবজাতকসহ আলিপুর চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।

আলিপুর চিড়িয়াখানার এই সুখবরকে স্বাগত জানিয়েছে পরিবেশপ্রেমী মহলও। সবাই অপেক্ষায়, কবে দর্শকদের সামনে আসবে এই নতুন জিরাফ-সন্তান।

আরও পড়ুন – বাংলায় অস্তিত্ব সংকটে ভুগবে! নানুরের শহিদ মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ ফিরহাদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...