Wednesday, February 25, 2026

দিল্লিতে বাংলাদেশি সন্দেহে আটক গৃহবধূ! থানায় দ্বারস্থ শাশুড়ি

Date:

Share post:

দিল্লিতে পরিচারিকার কাজ করতে গিয়ে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক হলেন নদিয়ার এক গৃহবধূ। ধৃত মহিলার নাম শাকিলা বিবি। তিনি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নতুনহাট ঘরামীপাড়ার বাসিন্দা। ঘটনার পর থেকেই পরিবারের মধ্যে চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে স্বামী শহিদুল শেখের সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন শাকিলা বিবি। দিল্লিতে পরিচারিকার কাজ করতেন শাকিলা, এবং শহিদুল শেখ ছিলেন দিনমজুর। কিছুদিন আগে হঠাৎই পুলিশ তাকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। স্ত্রীকে আটক হতে দেখে স্বামী শহিদুল এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে সূত্রের খবর।গ্রেফতারের পর দিল্লি থেকে শাকিলা বিবি তার শাশুড়িকে ফোন করে জানিয়েছেন, যদি সমস্ত বৈধ ভারতীয় পরিচয়পত্র প্রশাসনের কাছে পাঠানো যায়, তাহলে তাকে ছেড়ে দেওয়া হতে পারে।

এরপরই শাকিলা বিবির শাশুড়ি শান্তিপুর থানায় এসে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেন ও পুত্রবধূর ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র জমা দেন। বৃদ্ধার আবেদনে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে প্রশাসন। শান্তিপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এই ঘটনার পর থেকে পরিবারে উদ্বেগের ছায়া। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হলে শাকিলা বিবিকে মুক্ত করা সম্ভব হবে বলেই আশাবাদী পরিবার।

আরও পড়ুন- মায়ের প্রাণভিক্ষা চেয়ে ইয়েমেনে আবেদন মিশেলের, মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নার্স

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...

কলকাতায় গ্লোবাল ফাউন্ড্রিসের সেমিকন্ডাক্টর কাজ দেখে উচ্ছ্বসিত বাবুল

শিল্প স্টার্ট আপ হোক বা বাংলার সৃজনশীল ইকোসিস্টেম, ক্রমশ উর্ধ্বমুখী সেমিকন্ডাকটরের (Semiconductor) জনপ্রিয়তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

রেলের পরিকাঠামো যে একেবারেই তলানিতে তা বারবার প্রমাণিত হচ্ছে। বুধবার ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে (Bidhan Nagar Station Incident)...