Monday, June 8, 2026

কুড়মালি ভাষায় পঠনপাঠনের উদ্যোগ, চার জেলায় প্রস্তুতি স্কুল শিক্ষা দফতরের

Date:

Share post:

আবারও মাতৃভাষার মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা-সন্মাননীতির ধারাবাহিকতায় এবার কুড়মালি ভাষায় প্রাথমিক স্তরে পঠনপাঠন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর—এই চারটি কুড়মি অধ্যুষিত জেলায় পাইলট প্রকল্প হিসাবে শুরু হবে এই কার্যক্রম।

স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। কোথায় কত কুড়মালি ভাষাভাষী পড়ুয়া রয়েছে, তার নির্দিষ্ট তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শকদের।সূত্রের আরও খবর, কুড়মালি ভাষায় দক্ষ শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়ে একটি পরামর্শদাতা কমিটিও গঠন করা হয়েছে, যারা পাঠক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক বিষয়ে দিকনির্দেশ দেবেন।

উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাঁওতালি ভাষায় অলচিকি হরফে পাঠদান চালু হয়েছে বিভিন্ন স্কুলে। সেই পথেই এবার কুড়মালি ভাষার প্রাথমিক শিক্ষার সূচনা হতে চলেছে।

ভাষাগত বৈচিত্র্যকে সম্মান জানিয়ে এবং প্রান্তিক জনগোষ্ঠীর সংস্কৃতিকে শিক্ষাব্যবস্থার অংশ করার এই প্রয়াস রাজ্য সরকারের ‘সমবায় ও সমানাধিকারের শিক্ষা’ নীতির আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত বলেই মনে করছেন বিশিষ্টরা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে, কুড়মালি ভাষাভাষী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা গ্রহণে আগ্রহ যেমন বাড়বে, তেমনই সমাজের একটি বৃহৎ জনগোষ্ঠী তাদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ পাবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- বীরভূমের তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত: বৈঠকে ঘোষণা দলনেত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...