Saturday, May 16, 2026

পঞ্চম টেস্টের আগেই বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তথ্য প্রকাশ্যে

Date:

Share post:

পঞ্চম টেস্টে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) কী খেলবেন, এই নিয়েই ধোঁয়াশা এখন পর্যন্ত কাটেনি। এর মাঝেই সকলের সামনে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের তথ্য সকলের সামনে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তিনটি টেস্ট খেলা হয়ে গিয়েছে বুমরার (Jasprit Bumrah)। সেখানেই তাঁর ওয়ার্কলোড কেমনভাবে ম্যানেজ করা হয়েছে সেই তথ্য এবার প্রকাশ্যে। তাঁর শরীরের কথা ভেবেই নাকি এক টেস্টে ৪৫ ওভারের বেশি বোলিং না করানোরই পরামর্শ দেওয়া হয়েছিল।

আর সেই কারণেই যে জসপ্রীত বুমরাকে প্রতি ইনিংসে কম ওভার বোলিং করতে দেখা গিয়েছে তা একপ্রকার স্পষ্ট। এবার তাঁকে পঞ্চম টেস্টেও খেলানো হয় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। চতুর্থ টেস্টে সব মিলিয়ে জসপ্রীত বুমরাহ বোলিং করেছিলেন ৩৩ ওভার। কিন্তু পঞ্চম টেস্টে কী তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে তা নিয়েই চলছে জোর জল্পনা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চোট পাওয়ার পর থেকেই তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে বাড়তি নজর দিয়েছিল বিসিসআই (BCCI)। সেই কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে বেঁধে দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরার বোলিং ওভারের সংখ্যাও। ৪৫ ওভারের বেশি বোলিং করতে পারবেন না জসপ্রীত বুমরাহ। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। সেই মতো লিডস টেস্টে ৪৩ ওভার বোলিং করেছিলেন তিনি।

এই সিরিজ শুরু হওয়ার আগেই তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে তিনটি টেস্ট খেলার কথা বলা হয়েছিল। ইতিমধ্যেই বুমরাহ খেলে ফেলেছেন তিনিটি টেস্ট। কিন্তু শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...