Saturday, May 16, 2026

পাকিস্তানি হামলায় নিহত পরিবারের ২২ শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন রাহুল 

Date:

Share post:

অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পাল্টা প্রত্যাঘাত হিসেবে কাশ্মীরে (Kashmir) পাকিস্তানের অবিরাম গোলাগুলিতে নিহত পরিবারের নাবালক সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। গ্রাজুয়েশন পর্যন্ত তাঁদের লেখাপড়ার সব খরচ বহন করবেন লোকসভার বিরোধী দলনেতা।

পহেলগাম হামলার (Pahelgam Terrorist Attack) জবাব দিতে ভারতীয় বাহিনী (Indian army) ‘অপারেশন সিন্দুর’ চালায়। কিন্তু তারপরেও ভূস্বর্গকে কখনই শান্ত হতে দেয়নি ইসলামাবাদ। পাকিস্তানের (Pakistan) একের পর এক হামলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত পুঞ্চ জেলা। গত মে মাসে রাহুল সেখানে গিয়ে অসহায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁদের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। সেই মতো জেলা কংগ্রেসের তরফে ২২ জন শিশুকে চিহ্নিত করা হয় যাঁদের অভিভাবকরা পাকিস্তানি গোলাগুলিতে মারা গেছেন। এরপরই জানা যায় সোনিয়া-পুত্র তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ওই শিশুদের পড়াশুনোর খরচ চালাবেন। বুধবার প্রথম কিস্তির টাকা তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের সভাপতি জানিয়েছেন।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...