Saturday, June 6, 2026

জানবাজারের পরে মুচিপাড়া-নারকেলডাঙাতেও ভাঙল পুরানো বিপজ্জক বাড়ি

Date:

Share post:

প্রবল বর্ষার জেরে ফের ভেঙে পড়ল কলকাতার (Kolkata) একাধিক পুরনো বাড়ি। মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে মুচিপাড়া ও নারকেলডাঙায় বাড়ি ধসে পড়ার (building collapse) খবর এসেছে। শহরের একাংশে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনার জেরে। প্রাণহানির ঘটনা না ঘটলেও এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে মুচিপাড়ার ৭, রাজকুমার বসু রোডে। দুপুর তিনটে নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে বাড়িটির দোতলার বারান্দা ও বিশাল একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশের রাস্তায়। ঠিক সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ম্যাটাডোর গাড়ির উপর ধসের অংশ এসে পড়ে, ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত এক সপ্তাহ ধরেই বাড়িটি ভাঙা হচ্ছিল প্রোমোটিংয়ের উদ্দেশ্যে। কোনওরকম সতর্কতা বা নিরাপত্তা না নিয়ে ভাঙার কাজ চলছিল বলেই এই বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই দমকল ও কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ শুরু হয়। তল্লাশি চালিয়ে দেখা হয় কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন কি না।

এদিকে, একই দিনে যানবাজার ও নারকেলডাঙাতেও দুটি পুরনো বাড়ি আংশিক ভেঙে পড়ে। যদিও ওই দুটি ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...