Saturday, June 27, 2026

আচমকা R G Kar-এর কার্ডিওলজিতে হাউসস্টাফশিপের আসন বৃদ্ধি! বেনিয়মের অভিযোগ ছাত্রদের, মানতে নারাজ কর্তৃপক্ষ

Date:

Share post:

ফের চর্চায় R G Kar মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এবার অভিযোগ, আচমকা কার্ডিওলজিতে হাউসস্টাফশিপের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অভিযোগ, কার্ডিওলজি বিভাগে নতুন করে ১২টি আসন‌ বেড়েছে। এই নিয়ে বেনিয়মের অভিযোগে সরব জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন (WBJDA)। তাদের পক্ষ থেকে PHA-র সভানেত্রী ডাঃ শশী পাঁজার হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছে। যদিও আর জি কর কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনেই ভর্তি হয়েছে।

নতুন-পুরনো মিলিয়ে R G Kar মেডিক্যাল কলেজ হাউসস্টাফ শিপের ১০৫টি আসন আছে। তার মধ্যে নতুনদের জন্য বরাদ্দ ৮৪ আসন। সাপ্লি ব্যাচের জন্য বরাদ্দ ২১ আসন। কিন্তু জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, সাপ্লি ব্যাচের জন্য আসন আচমকা সোমবার বাড়িয়ে ২১ থেকে ৩৩ করা হয়েছে। আর এই ১২টি আসন‌ই বেড়েছে কার্ডিওলজি বিভাগে। এই নিয়ে বেনিয়মের অভিযোগে সরব WBJDA।

WBJDA-এর তরফে সৌরভ দাস বলেন, ”এই বেনিয়মের অভিযোগ ছাত্ররা করছেন। এর জবাব আর জি করের অধ্যক্ষ, MSVP এবং স্বাস্থ্যভবনকে দিতে হবে।” সৌরভের আরও অভিযোগ, স্বাস্থ্যভবনে এখনও অনেকে আছেন, যাঁরা সরকারকে কালিমালিপ্ত করতে কাজ করে চলেছেন। যদি বেনিয়ম হয়ে থাকে তার দায় তাদের নিতে হবে বলে দাবি WBJDA। এই বিষয়ে PHA-র সভানেত্রী ডাঃ শশী পাঁজার হস্তক্ষেপের আর্জি জানিয়েছে WBJDA।

তবে, R G Kar মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে বেনিয়মের অভিযোগ মানা হয়নি। অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় জানান, নিয়ম মেনেই ভর্তি করা হয়েছে। প্রতিবার যে সংখ্যক আসনে ভর্তি হয় এবারও সেটাই করা হয়েছে। অতিরিক্ত ১২টি আসনেের বিষয়ে অধ্যক্ষের মত, ওই সংখ্যার সংস্থান আগে থেকেই ছিল।
আরও খবরনাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনছে রাজ্য, তৈরি প্রাথমিক খসড়া

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...