Friday, June 5, 2026

‘বন্ধু’ ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক! রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের মাশুল চাপালো আমেরিকা

Date:

Share post:

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করল আমেরিকা। ভারত বন্ধু। তা সত্ত্বেও এই বিপুল পরিমাণ শুল্ক (tariff) চাপানোর কারণও ঘোষণা করেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ১ অগাস্ট থেকেই সেই শুল্ক লাগু হবে বলেও ঘোষণা করা হয়।

বিশ্বের একাধিক দেশের উপর শুল্ক কত লাগু হবে তা বেশ কয়েক মাস আগে থেকে ঘোষণা করা শুরু করলেও ভারতের উপর কত লাগু হবে তা ঘোষণা করেনি ডোনাল্ড ট্রাম্প। যদিও মঙ্গলবার ট্রাম্পকে সাংবাদিকরা ভারতে শুল্ক লাগু করা নিয়ে প্রশ্ন করলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতের উপর চড়া হারে শুল্ক করতে চলেছে মার্কিন প্রশাসন।

শেষ পর্যন্ত বুধবার ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক লাগু করার কথা ঘোষণা করেন। তার কারণ হিসাবে তিনি জানান, আমেরিকার (USA) উপর ভারত বরাবর বিশ্বের যে কোনও দেশের থেকে অত্যন্ত বেশি শুল্ক লাগু করে থাকে। ভারতের চাপানো এই শুল্ক (ttariff) আমেরিকার জন্য যথেষ্ট কষ্টসাধ্য এবং দু’দেশের মধ্যে আর্থিক সম্পর্ক ছাড়াও অন্যান্য ক্ষেত্র বাঁধা তৈরি করে।

আরও পড়ুন: অষ্টম পে কমিশনে বেতন বাড়াতে বিজেপির ফাঁকা আওয়াজ: ফাঁস করল তৃণমূল

এরপরে ডোনাল্ড ট্রাম্প খলসা করেন তাঁর বিরোধিতার একটি বড় জায়গা। তিনি দাবি করেন, ভারত রাশিয়ার সঙ্গেও সম্পর্ক রাখে। রাশিয়ার (Russia) থেকে ভারত সব থেকে বেশি সামরিক সামগ্রী কেনে। সব বিষয়টা ভালো নয়, হুশিয়ারিও দেন ট্রাম্প (Donald Trump)। রাশিয়ার থেকে অস্ত্র কেনার বিষয়ে চীনের সঙ্গে এক আসনে ভারতকে বসান ট্রাম্প। সেই সঙ্গে ঘোষণা করেন ভারতকে এর জন্য অতিরিক্ত জরিমানাও দিতে হবে।

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...