Friday, June 19, 2026

ভোটার সংশোধনী প্রক্রিয়া সংক্রান্ত আলোচনায় জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভোটার তালিকার প্রস্তাবিত বিশেষ নিবিড় সংশোধনীসহ (SIR) একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) আজ রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন। বেলা সাড়ে বারোটার সময় নবান্নে (Nabanna) ওই বৈঠকে সশরীরে উপস্থিত থাকার জন্য নিকটবর্তী জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্র বলছে, এদিনের বৈঠকে ভোটার তালিকার সংশোধনী প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত সমস্ত তথ্য এবং সাম্প্রতিক কাজকর্মের রিপোর্ট সঙ্গে নিয়ে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। SIR নিয়ে শুরু থেকেই সরব হয়েছে মমতা। তিনি আগেই জানিয়েছেন কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে সেটা কোনমতেই বরদাস্ত করা হবে না। যেহেতু জেলাশাসকেরাই নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করেন তাই তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আজকের বৈঠকে কী উঠে আসে সেদিকে নজর থাকবে।

Related articles

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...