Tuesday, February 24, 2026

অশোকনগরের উপপ্রধান খুনের ঘটনায় দোষীকে যাবজ্জীবনের সাজা ঘোষণা বারাসত জেলা আদালতের

Date:

Share post:

দেড় বছরের মামলার নিষ্পত্তি হল বৃহস্পতিবার।অশোকনগরে গুমায় (Guma, Ashokenagar) তৃণমূলের উপপ্রধান বিজন দাসকে (Bijan Das) খুনের দেড় বছরের মাথায় অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাসকে গত মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছিল বারাসত আদালত। বৃহস্পতিবার (৩১ জুলাই) তাঁর যাবজ্জীবনের সাজা ঘোষণা হল।

গত বছর ২৫ ফেব্রুয়ারি অশোকনগর থানার অন্তর্গত গুমা এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা বিজন দাসকে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। এলাকায় ভালো কাজের জন্য পরিচিত উপপ্রধানের মৃত্যুর ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়।চারদিনের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। খুনের মামলায় ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা করে অশোকনগর থানা (Ashokenagar Police)। ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করার পর মঙ্গলবার সপ্তম এডিজে কোর্টের বিচারক মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন অপরাধীর সর্বোচ্চ সাজার আবেদন করা হবে। এরপর বৃহস্পতিবার শুনানি শুরু হতেই যাবজ্জীবন রাজা ঘোষণা করেছে বারাসত জেলা হাসপাতাল।

spot_img

Related articles

ফের দক্ষিণ কলকাতার বহুতলে আগুন-আতঙ্ক

দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে সাদার্ন অ্যাভিনিউ (Southern Avenue) এলাকার...

আন্দামানে দুর্ঘটনা, সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং ৭ সওয়ারি-সহ পবনহংসের!

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই এবার আন্দামানে (Anadaman) ক্র্যাশ ল্যান্ডিং করল হেলিকপ্টার পবনহংস (Helicopter crash landing)।...

বিশ্বকাপ শেষেই তীব্র বিতর্ক ইতালীয় ক্রিকেটে, যৌন নির্যাতনে অভিযুক্ত কর্তা

টি২০ বিশ্বকাপের পরই বিতর্কে ইতালির ক্রিকেট দল। প্রথমবার বিশ্বকাপে (World Cup)খেলে নজর কেড়েছিল ইতালীয় ক্রিকেট দল (Italian cricket...

আজ থেকে একাদশ- দ্বাদশের চাকরির সুপারিশপত্র দেওয়া শুরু

মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের (Teachers recruitment) সুপারিশপত্র পেতে চলেছেন এসএসসির (School Service Commission)...