Tuesday, February 24, 2026

ওভাল টেস্টেও ভারতীয় দলে সুযোগ হল না কুলদীপের, দলে এলেন করুন নায়ার

Date:

Share post:

পঞ্চম টেস্টেও ভারতীয় দলে সুযোগ হল না কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে (Oval Test) চার বদল ভারতীয় দলের। চোট সারিয়ে এই ম্যাচেই দলে ফিরলেন আকাশদীপ (Akashdeep) একইসঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণাও (Prasidh Krishna) সুযোগ পেয়েছেন  প্রথম একাদশে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ কী হবে সেটা নিয়েই ছিল সবচেয়ে বেশি জল্পনা। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা কুলদীপ যাদবকে খেলানোরই বার্তা দিচ্ছিলেন। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হল না। তিন পেসারেই খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

তবে ম্যানেজমেন্টের এই দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে করুন নায়ারের (Karun Nair) দলে সুযোগ পাওয়া নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে। চলতি সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন করুন নায়ার। গত ম্যাচে তাঁকে বসিয়ে শার্দূল ঠাকুরকে খেলানো হলেও এই ম্যাচে ফের সেই করুন নায়ারের ওপরই ভরসা রাখে হয়েছে। যদিও গত ম্যাচে শার্দূল ঠকুরও ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছিলেন বারবার।

তবে ভারতীয় দলের কাছে সবচেয়ে বড় স্বস্তি আকাশদীপের সুস্থ হয়ে দলে ফেরা। এছাড়াও পঞ্চম টেস্টে ভারতীয় দলে ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সুযোগ না হওয়া নিয়ে অনেকেই কিন্তু হতবাক হয়েছেন। ওভাল টেস্টে ভারতীয় দলের কাছে সিরিজ ড্র করার সুযোগ। সিরিজ ড্র করতে হলে এই টেস্ট জিততেই হবে ভারতীয় দলকে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

spot_img

Related articles

T20 WC: শ্রীলঙ্কার নতুন শর্ত, জটিল অঙ্কে ইডেনে সেমিফাইনাল ম্যাচ

জটিলতার আবর্তে ইডেনে(Eden) টি২০ বিশ্বকাপের(T20 World cup) সেমিফাইনাল। সূচি অনুসারে শর্তসাপেক্ষে ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল দিয়েছিল আইসিসি(ICC)। কিন্তু...

বেহালার রাস্তায় বোমা উদ্ধার, তদন্তে সরশুনা থানার পুলিশ 

রাতের অন্ধকারে রাস্তায় বোমা (Bomb in Behala) ফেলে গেল কে, সোমবার রাতে বেহালার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। স্থানীয়...

মস্কোয় অন্যতম রেলওয়ে কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ পুলিশ আধিকারিক

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল মস্কো (Explotion in Moscow)। মঙ্গলবার ভোরে এই বিস্ফোরণে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে বলে...

যোগীরাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ শিশু-সহ মৃত ৬

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাটে একটা বাড়িতে আগুন লেগে পাঁচ শিশু-সহ ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মিরাটের লিসারি...