Friday, February 6, 2026

ভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ১২০ বার আফটারশক! জেগে উঠেছে আগ্নেয়গিরি

Date:

Share post:

৩০ জুলাই রাশিয়ায় ৮.৮ আট মাত্রার তীব্র ভূমিকম্পের পর গত আটচল্লিশ ঘণ্টায় সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে প্রায় ১২০টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। এরপরই জেগে উঠেছে আগ্নেয়গিরি। স্থানীয় ভূকম্পন ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত বুধবার রাত থেকে ইউরেশিয়ার সর্বোচ্চ এবং সর্বাধিক সক্রিয় ক্লিউচেভস্কায়া আগ্নেয়গিরি (The Klyuchevskaya volcano) থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। উপগ্রহ চিত্রে লাভা প্রবাহের ইঙ্গিত মেলার পাশাপাশি ভূতাত্ত্বিকরা বিস্ফোরক অগ্ন্যুৎপাতের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।

রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয়ের আঞ্চলিক বিভাগের তরফে শুক্রবার জানানো হয়েছে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে এখনও পর্যন্ত ৩.৫ থেকে ৬.৭ মাত্রার প্রায় ১২০টি আফটারশক হয়েছে। যদিও তাকে বড়সড়ো কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ইতিমধ্যেই কামচাটকায় উচ্চ সতর্কতা জারি করার পাশাপাশি পার্শ্ববর্তী সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্কি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে আগ্নেয়গিরি জেগে ওঠার খবরে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ক্লিউচেভস্কায়া সোপকার অগ্ন্যুৎপাত (eruption of Klyuchevskaya Sopka) খুব একটা বড় বিপদ ডেকে আনবে না বলেই মনে করা হচ্ছে। যদিও পর্যটকদের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে।

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...