Tuesday, April 28, 2026

জিম করতে গিয়েই হৃদরোগে আক্রান্ত, প্রাণ হারালেন প্রিয়জিৎ

Date:

Share post:

রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলার স্বপ্ন অধরাই রেখে চলে গেলেন বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ (Priyajit Ghosh)। জিম করতে গিয়ে হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এই তরুণ ক্রিকেটারের। তাঁর অকাল প্রয়ানে কলকাতা ময়দানে নেমে এসেছে শোকের ছায়া। সিএবির হয়ে আন্তঃজেলা প্রতিযোগিতাতে খেলেই সকলের নজর কেড়েছিল এই তরুণ ক্রিকেটার। কিন্তু জিম করতে গিয়েই সব শেষ। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বোলপুরে তাঁর বাড়ির এলাকাতেও।

জানা গিয়েছে এই তরুণ ক্রিকেটারের বোলপুর এলাকায়। শুক্রবার সকালে বোলপুরের মিশন কম্পাউন্ডের একটি জিমে গিয়েছিলেন তিনি। সেখানেই শরীরচর্চার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয় প্রিয়জিৎ (Priyajit Ghosh)। আর তাতেই সমস্ত শেষ। বাংলার ক্রীড়া আকাশ থেকে ঝড়ে পড়ল এক উদীয়মান ক্রিকেটার। রঞ্জি ট্রফি খেলার স্বপ্ন অধরাই রয়ে গেল এই তরুণ ক্রিকেটারের।

২০১৮-১৯ মরসুমে সিএবির আয়োজিত আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতাতেই সকলের নজর কেড়েছিলেন প্রিয়জিৎ ঘোষ। সেই প্রতিযোগিতা সর্বোচ্চ রানও করেছিলেন তিনি। তাঁকে নিয়ে সকলের প্রত্যাশাও ছিল প্রচুর। কিন্তু একটি লহমাতেই সব শেষ।

সম্প্রতি এমন ঘটনার বারবার সকলের সামনে আসছে। এমন বহু ঘটনাই দেখা যাচ্ছে যে শরীরচর্চার সময় অসুস্থ হয়ে পড়ে প্রাণ যাচ্ছে অনেকের। এখানেই প্রশ্ন উঠছে শরীর চর্চাই কি কাল হয়ে দাঁড়াচ্ছে!

Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...