Wednesday, May 13, 2026

কলকাতা বিমানবন্দরের কাচ ভেঙে পালাতে গিয়ে CISF-র হাতে আটক বাংলাদেশি যুবক

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (NSCBI Airport) টার্মিনালের কাচ ভেঙে পালানোর চেষ্টা করতে গিয়ে সিআইএসএফ (CISF) জওয়ানদের হাতে আটক বাংলাদেশি এক যুবক(Bangladesh Citizen)। তাঁর নাম মহম্মদ আশরাফুল। শুক্রবার তিনি সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন। ঢাকাগামী উড়ানে ওঠার আগেই আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জের কাচ ভেঙে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এই ঘটনায় এয়ারপোর্ট চত্বরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা পঁচিশ বছর বয়সী যুবককে আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনি ভুলভাল কথা বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন। এরপর সিআইএসএফের তরফ থেকে ওই যুবককে বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Commissionerate) পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁরই আশরাফুলকে গ্রেফতার করেন বাংলাদেশের ওই যুবক কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকতেন বলে জানা গেছে। তিনি কেন এমন কাণ্ড ঘটালেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর পেছনে বড় কোনও পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...