Wednesday, June 24, 2026

অভয়ার নাম নিয়ে খবরে থাকার চেষ্টা শ্রীলেখা-দেবদূতদের! কাঁচরাপাড়ায় ফাঁকা সমাবেশ

Date:

Share post:

আর জি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ-খুনের ঘটনার বছর ঘুরতে চলল। ইতিমধ্যেই সিবিআই-এর তদন্তের প্রেক্ষিতে দোষী সাব্যস্ত হয়েছে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রাই (Sanjay Rai)। শিয়ালদহ আদালত তাকে যাবজ্জীবন কারাবাস দিয়েছে। কিন্তু এখনও অভয়ার নামকে সামনে রেখে জলঘোলার চেষ্টা করছেন অনেকেই। শনিবার সন্ধেয় কাঁচরাপাড়া কলেজ মোড়ে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে অভয়া মঞ্চ সেলিব্রেটিদের নিয়ে এসে সভা ভরানোর চেষ্টা হলেও, সমাবেশে লোক ছিল হাতে গোনা।

এদিন “জাস্টিস কেউ দেবে না আদায় করো”- এই স্লোগানকে সামনে রেখে কাঁচরাপাড়া কলেজ মোড়ে অভয়া মঞ্চের তরফে প্ৰতিবাদী সমাবেশের আয়োজন করা হয়। হাজির ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা দেবদূত ঘোষ, ডা: তমোনাশ চৌধুরী ও শতাব্দী মিত্র। কিন্তু সেই সভায় লোক ছিল হাতে গোনা।

আর জি করের নৃশংস ঘটনার পরেই মূল অভিযুক্ত সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। কিন্তু মৃতার বাবা-মায়ের আবেদনের ভিত্তিতে সিবিআইকে তদন্তভার দেয় আদালত (Court)। তদন্তে নেমে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল তাকেই মূল অভিযুক্ত বলে চার্জশিট দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ভিত্তিতে সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। তার যাবজ্জীবন সাজা হয়।

তবে এই তদন্তে খুশি নন অভয়ার মা-বাবা। এমনকী অনেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন। এই পরিস্থিতিতে ফের বিচারের দাবি নিয়ে রাস্তায় অভয়া মঞ্চ। সিজিও কমপ্লেক্স ঘেরাও-এর পরের দিন কাঁচরাপাড়ায় সমাবেশ করা হয়। তবে এই প্রচেষ্টা শুধুই খবরে থাকার জন্য এটা বুঝতে পেরেই হয়তো প্রতিবাদ সভায় উপস্থিতি ছিল হাতে গোনা।

আরও পড়ুন- নবজাগরণ-এর ২৬তম প্রতিষ্ঠা দিবসে মুখরিত শিশির মঞ্চ, সম্মানিত ব্রাত্য-প্রচেত-ঝুলনরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...