Friday, May 15, 2026

মাত্র ৯ দিনেই ৩০০ কোটির দোরগোড়ায় মোহিত সুরির রোম্যন্টিক ড্রামা ‘সাইয়ারা’!

Date:

Share post:

তীব্র ঘৃণা থেকে প্রেমের জন্ম, সেই প্রেম হারিয়ে যাওয়ায় জীবনের অতলে তলিয়ে যাওয়া, নাকি ভালবাসার জোরেই মনের মানুষের সঙ্গে মধুর মিলন – ২০২৫ সালে দাঁড়িয়ে এক্সপেরিমেন্টাল সিনেমার ভিড়েও আজও রোমান্টিক ড্রামা যে মানুষের মন জয় করতে পারে তা প্রমাণ করে দিল মোহিত সুরির (Mohit Suri) ‘সাইয়ারা’ (Saiyaara)। মাত্র ৯ দিনেই প্রায় ৩০০ কোটির কাছাকাছি ব্যবসা করে ফেললো এই ছবি। সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক দুস্থদের খাবার বিলি করে আনন্দ ভাগ করে নিলেন অসহায়দের সঙ্গে।

বলিউড (Bollywood) এখন আর শুধু সুপারস্টার নির্ভর নয়, সে কথার প্রমাণ অনেকদিন আগেই মিলেছে। নবাগত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এই সিনেমায় যে আবেগ তুলে ধরেছেন মোহিত তার সাথে একাত্ম হয়ে মিশে গেছে দর্শক। দেশের তরুণ প্রজন্ম এ সিনেমা দেখে প্রচন্ড খুশি। রোমান্স আর বিরহের মিউজিকাল ড্রামায় মুগ্ধ সিনে-প্রেমীরা। ‘সাইয়ারা’ ছবির গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গিয়েছে দর্শকদের। অহন পাণ্ডে ও অনীত পাড্ডা তাঁদের প্রথম ছবিতেই নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন, একথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সুপারস্টার আমির খান (Amir Khan)। বড়পর্দায় ‘সাইয়ারা’ মুক্তি পেয়েছিল ১৮ই জুলাই। ভারতে এখনও পর্যন্ত ছবির নেট কালেকশন ২৮৭ কোটি টাকার বেশি। ২০২৫ সালের সবচেয়ে বাণিজ্যসফল ছবিগুলির তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে ‘সাইয়ারা’। এবার অপেক্ষা ৩০০ কোটির ক্লাবে ঢোকার। গগনচুম্বী সাফল্য মোহিত সুরি নিজের পা এখনো মাটিতেই রেখেছেন। আর মিশে গেছেন দুস্থ অসহায় মানুষদের সঙ্গে। ব্যস্ত হয়ে পড়েছেন দরিদ্র নারায়ণ সেবায়। তাঁর ভোগ বিলি করার ভিডিও ভাইরাল হতেই সকলেই পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ। বেজায় খুশি ‘সাইয়ারা’ টিমও।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...