Tuesday, February 3, 2026

ভাষা আন্দোলনে ‘বিজেপি-বিদায়ী’ পাঁচালি পড়ে অলক্ষ্মী বিদায়ের ডাক মহিলা তৃণমূলের 

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্রমাগত বাংলা ভাষাভাষী মানুষদের উপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। রবিবার কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে আয়োজিত সভায় তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দলীয় কর্মীদের সঙ্গে সম্মিলিত কণ্ঠে “বিজেপি-বিদায়ী পাঁচালি” পাঠ করে প্রতিবাদ জানান। এই সভা থেকেই বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ান নেত্রীরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রিমা বলেন, “বিজেপির পুলিশ বেছে বেছে বাংলাভাষীদের গ্রেফতার করছে, বিদেশি তকমা দিয়ে জোর করে পুশব্যাক করছে। এটা বাংলা ও বাঙালির বিরুদ্ধে চক্রান্ত।” পাঁচালিতে ধ্বনিত হয়— ‘বিজেপির পুলিশ বঙ্গভাষীদের খুঁজে খুঁজে ভরে দিচ্ছে জেলে / বিদেশি তকমা দিয়ে তাদের দিচ্ছে ঠেলে।’ তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার উপর আক্রমণ চালাচ্ছে। বাংলার মানুষ বিজেপিকে ভোটে প্রত্যাখ্যান করেছে, আর সেই পরাজয়ের বদলা নিতে এখন বাঙালিদের নিশানা করা হচ্ছে।” এই সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, “বাংলা ভাষার অসম্মান আমরা কোনোভাবেই মেনে নেব না। বাঙালির মর্যাদার লড়াই চলবে।”

বক্তব্যে উঠে আসে এই প্রশ্ন— “বাংলা কি দেশের নয়?” এ প্রশ্নের জবাবে কেন্দ্র মুখে কুলুপ এঁটেছে বলেই অভিযোগ তৃণমূল নেত্রীদের। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি বিজেপির ‘বিদ্বেষী মনোভাব’ তুলে ধরে বক্তারা কেন্দ্রকে হুঁশিয়ারি দেন— বাংলার মানুষ যদি একবার জেগে ওঠে, তাহলে তাদের থামানো যাবে না। তৃণমূলের পক্ষ থেকে এই আন্দোলনকে রাজ্যজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাভাষীদের অধিকার রক্ষায় শুরু হবে আরও বড় আকারের প্রতিবাদ কর্মসূচি।

আরও পড়ুন – বিজেপির বাংলা-বিদ্বেষে গর্জে উঠল অসম তৃণমূল কংগ্রেসও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজ ইডি-আইপ্যাক মামলার সুপ্রিম শুনানি 

আইপ্যাক অফিসে ইডি হানার ঘটনায় (ED raid in ipac office) মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। গত...

আজ থেকে চলতি বিধানসভার শেষ অধিবেশন, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য তৈরি রাজ্য

মঙ্গলবার থেকে রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget)পেশ...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—সব মিলিয়ে দিনটি কেমন কাটতে পারে, দেখে নিন আজকের রাশিফল মেষ: দূর প্রান্ত বা বিদেশে...

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...