Tuesday, June 2, 2026

বাংলা বিরোধিতার মাশুল: বেগতিক দেখে বৈঠক ডাকলেন শাহ

Date:

Share post:

যত অভিযোগ তাঁর বিরুদ্ধে। সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ তার ভুলে। ভুয়ো নাগরিকদের হাতে দেদার দেশের পরিচয়পত্র, জানতে পারে না স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। দিল্লিতে পুলিশ দিয়ে বাঙালি নির্যাতন। তা সত্ত্বেও বাংলা বিরোধিতায় প্রতিবাদের মুখে দিশাার বঙ্গ বিজেপি নেতাদের ভোকাল টনিক দেবেন সেই অমিত শাহ। যদিও যে ঘৃণার পরিবেশ তৈরি করে বাংলায় আরও পিছিয়ে পড়ছে বিজেপি, তাকে সামাল দিতে এই পরিস্থিতির কারিগর শাহর (Amit Shah) ঘাড়ে দায় চাপিয়েছে বিজেপি, এমনটাও বিজেপির অন্দরের খবর।

জাতি, ধর্ম নির্বিশেষে ভিন রাজ্যের দরিদ্র বাঙালিদের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে বিজেপির প্রশাসনগুলি তা নিয়ে এখনো পর্যন্ত কোনো উত্তর দিতে পারেনি বঙ্গ বিজেপি নেতারা। নিরুপায় হয়ে অত্যাচারের মুখে পড়েননি, এমন ভিন রাজ্যের বাঙালিদের উদাহরণ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাতেও কাজ হয়নি। এই কাজে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। তাতেও বাঙ্গালি বিশ্বাস ফিরে পায়নি বিজেপির উপর।

বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অপমান করার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শেষে নতুন করে বাঙালি খুঁজতে শুরু করেছে বিজেপি। শ্রদ্ধা জানানোর জন্য স্মরণ নিতে হয়েছে কিশোর কুমারের। কিন্তু সোমবার থেকে রাজ্যের সাংসদ স্তর থেকে তৃণমূল স্তরের কর্মীদের স্ট্যাটেজি সাজিয়ে দিয়ে ময়দানে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ শুরু হবে এসআইআর (SIR) নিয়ে। এই পরিস্থিতিতে শাহর (Amit Shah) ভোকাল টনিকই ভরসা বঙ্গ বিজেপির। সোমবার বিজেপি সাংসদদের বৈঠক ডাকলেন অমিত শাহ। বাংলার নেতারা কোন পথে আন্দোলন ঠেকাবেন, পথ বাতলাবেন স্বরাষ্ট্র মন্ত্রী।

আরও পড়ুন: বিকালে ভার্চুয়াল বৈঠক: আজ সাংসদদের কী বার্তা দেবেন নেত্রী?

আদতে সংসদেই বাংলার সাংসদদের প্রশ্নের জবাব দিতে দিশাহারা বাংলার সাংসদ থেকে কেন্দ্রের মন্ত্রীরা। সোমবার থেকে সংসদে বাংলার তৃণমূল সাংসদরা সেই সুর আরও চড়াবেন। তার আগে বাংলার সাংসদদের থেকে ফাঁক ফোঁকর নিয়ে খোঁজ নিয়ে বৈঠক ডেকেছেন শাহ। যাতে বাংলার বিজেপি নেতাদের পাশাপাশি কেন্দ্রের মন্ত্রীদের হাতেও কিছু অস্ত্র তুলে দিতে পারেন নরেন্দ্র মোদির সেকেন্ড ইন কম্যান্ড।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...