Friday, May 15, 2026

সাবাশ দিদি, পাশে আছি… স্ট্যালিন থেকে গগৈ ধুয়ে দিলেন বিজেপিকে

Date:

Share post:

জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) আর সেই ভাষাকেই অপমান করছে বিজেপির (BJP) পুলিশ। এটা মানা যায় না। এটা আসলে দেশের অপমান, বিশ্বকবির অপমান । দিল্লি পুলিশের ‘বাংলাদেশী চিঠি’ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। সোমবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) জোরালো প্রতিবাদকে সমর্থন করে স্ট্যালিন (MK Stalin) লিখেছেন, এটা কোন অনিচ্ছাকৃত ভুল নয়। এটা আসলে দেশের শাসনব্যবস্থার আসল ছবিটা তুলে ধরেছে, যা সংবিধানের বৈচিত্রের মধ্যে ঐক্যকে আঘাত করছে। কেন্দ্র এখন কেবল বাংলা নয় হিন্দি বাদ দিয়ে সমস্ত ভাষার ওপর আক্রমণ নামিয়ে আনছে। ওদের লক্ষ্য ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজে, হিন্দিকে প্রতিষ্ঠা করা। আর এখানেই দেশের মানুষের কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বাংলা ভাষার (Bengali Language) অপমানকে কেন্দ্র করে ক্রমশ রাজ্যে রাজ্যে প্রতিরোধ এবং প্রতিবাদ শুরু হয়েছে। এর মাঝে অমিত মালব্যের ট্যুইট আগুনে ঘি ফেলেছে। বিজেপি বিরোধী ভাষা আন্দোলন যে ক্রমশ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। শুধু স্ট্যালিন (MK Stalin) নন, দিল্লি পুলিশের বাংলা বিরোধী চিঠি নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ (Gaurav Gaogoi)। তাঁর স্পষ্ট কথা, নয়া দিল্লিতে পুলিশ যা করেছে তা আসলে উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা মেঘালয় ও অসমের বরাক ভ্যালির বাঙালিদেরও অসম্মান করেছে। প্রথমে বিজেপি বাঙালিদের বাংলাদেশী বলে ছাপ্পা দিয়েছে, এখন তাদের ভাষা নিয়ে অপমান করছে। বিজেপির লক্ষ্য একটাই, ভারতকে জাতি ধর্ম ও ভাষার ভিত্তিতে ভাগ করে দেওয়া। ব্রিটিশদের পথ ধরে সেই পুরোনো খেলা।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...