Saturday, March 14, 2026

মিঠুনের বিরুদ্ধে বিচারককে গোপন জবানবন্দি প্রাক্তন সচিবের স্ত্রীর

Date:

Share post:

বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দিলেন তাঁরই প্রাক্তন সচিবের স্ত্রী। সোমবার শিয়ালদহ আদালতে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়। পুলিশের সূত্র খবর, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন তাঁরই প্রাক্তন সচিব ও তাঁর স্ত্রী। বিজেপি (BJP) নেতা ছাড়াও তাঁর এক ঘনিষ্ঠ আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই দম্পতি।

আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে FIR দায়ের হয়েছে মিঠুনের বিরুদ্ধে। এফআইআর খারিজের আবেদনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন। আদালত সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে চিৎপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। চলতি সপ্তাহে হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মিঠুনের সঙ্গে ছিলেন তিনি। মিঠুন চক্রবর্তী ও বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের কাজ দেন। প্রথম দফায় কাজের টাকা পেলেও পরের দফায় তাঁকে অতিরিক্ত কিছু কাজের জন‌্য চাপ দেন মিঠুনরা। সুমনের দাবি, স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা সংগ্রহ করে কাজও শেষ করেন তিনি। কিন্তু সেই কাজ সংক্রান্ত কোনও নথি তাঁর কাছে নেই। সুমন ও তাঁর স্ত্রীর অভিযোগ, ওই কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা বাকি রয়েছে তাঁদের। কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। টাকা চাইতে গেলেই হয়রানি করা হয় বলে অভিযোগ দম্পতির। এর পরই চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই মামলাতেই এদিন গোপন জবানবন্দি দেন সুমানের স্ত্রী।

আরও পড়ুন – প্রেসিডেন্সির স্নাতকোত্তরে প্রবেশিকা ২৪ অগাস্ট, দিন ঘোষণা বোর্ডের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...