Friday, April 10, 2026

মেয়েকে ধর্ষণ-খুনে ফাঁসির সাজা বাবার: রায় আসানসোল আদালতের

Date:

Share post:

সন্তানকে ধর্ষণ করে খুনে (murder) অভিযুক্ত বাবা। অভিযোগ দায়েরের ১৫ মাসের মধ্যে অভিযুক্ত বাবার বিরুদ্ধে ফাঁসির সাজার রায় শোনালো আসানসোল আদালত (Asansol Court)। এই প্রথমবার আসানসোল আদালত কোনও ফাঁসির (hanging) সাজা শোনালো, দাবি সরকারি আইনজীবী। সোমবার আসানসোল আদালতের সুপর্ণা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বাবাকে দোষী সাব্যস্ত (convicted) করেছিল। বুধবার সাজা ঘোষণা করা হয়।

পশ্চিম বর্ধমানের হীরাপুর থানার নরসিংবাঁধ এলাকার হাড়হিম করা হত্যাকাণ্ড সামনে এসেছিল ২০২৪ সালের ১৩ মে সকালে। গৃহবধূর আর্তনাদে ঘুম ভাঙে পাড়া প্রতিবেশীর। বিছানায় পড়ে ১৫ বছরের নাবালিকা। গলায় দাগ, নাক কান দিয়ে রক্ত বের হচ্ছে। মা, আহত মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও বাধা দেয় বাবা। এই অবস্থায় প্রতিবেশীরাই জোর করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মেয়ের মায়ের অভিযোগে গ্রেফতার হয় বাবা।

ঘটনার তদন্ত যত এগিয়েছে হত্যাকাণ্ডের বীভৎসতা সামনে এসেছে। ময়না তদন্তে জানা গিয়েছে, মেয়েটিকে খুন (murder) করার আগে ধর্ষণ (rape) করা হয়। তারপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পুলিস একটি ডাস্টবিন থেকে খুনে ব্যবহৃত দড়িটি উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট ও বিছানা থেকে সংগ্রহ করা সিমেনের নমুনা ধরে তদন্ত চালানো হয়। ১৬ জনের সাক্ষ্যগ্রহণের পরে একবছর তিনমাসের মধ্যেই অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত (convicted) করেন বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফাঁসির (hanging) নির্দেশ দেন বিচারক।

Related articles

কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয়? অনুপ্রবেশ ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন অভিষেক

বিজেপির ইস্তেহার প্রকাশ করতে বাংলায় এসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার,...

১৩-১৬ এপ্রিল বাড়বে গরম! সতর্ক থাকার বার্তা মৌসম ভবনের

উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহের জেরে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দেওয়ার...

আবার অবমাননা! রানি রাসমনির নাম বিকৃতি শাহের, তোপ তৃণমূলের

শুধুমাত্র ভোটের কারণেই বাঙালি প্রেম জেগে ওঠে বিজেপির নেতাদের, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...