Thursday, April 23, 2026

নবান্ন অভিযানের নামে বিজেপির বিশৃঙ্খলা! তৎপর পুলিশ-প্রশাসন

Date:

Share post:

বিক্ষোভ-অভিযান সামলাতে প্রস্তুত ছিল পুলিশ-প্রশাসনিক। কিন্তু শুভেন্দু অভিকারী, অগ্নিমিত্রা পালের উস্কানিতে গোলমাল বাঁধে বিভিন্ন জায়গায়। শনিবার, বেলা ১১টা থেকেই ধর্মতলা থেকে শুরু করে নবান্ন চত্বর, সাঁতরাগাছিতে (Santragachi) ব্যারিকেড দিয়ে আন্দোলন আটকানোর ব্যবস্থা করা হয়েছে। পার্কস্ট্রিটের ব্যারিকেডে করে আটকে দেয় পুলিশ। সেখানেই বসে পড়েন শুভেন্দুরা। এদিকে, নবান্ন অভিযানে (Nabanna Abhijan) যোগ দিতে ইতিমধ্যেই ডোরিনা ক্রসিং-এ পৌঁছেছেন অভয়ার মা-বাবা।  

ঠিক একবছর আগে এই আট অগাস্ট মধ্যরাতে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষণ-খুন হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার। তারপরে বিচারের দাবিতে রাজ্য তথা দেশজুড়ে অনেক আন্দোলন সংগঠিত হয়েছে। এক বছর পর ফের সেই মৃত্যুকে সামনে রেখে শনিবার নবান্ন অভিযান (Nabanna Abhijan) হচ্ছে। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই তৎপর ছিল পুলিশ। ব্যারিকেড সরাতে ইট দিয়ে আঘাত করে সাঁতরাগাছির পুলিশি ব্যারিকেডের ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা।

এই আন্দোলনকে রুখতে সকাল থেকে প্রশাসন একেবারে প্রস্তুত। এবারের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন। মিছিল রুখতে ব্যারিকেডের উল্টোদিকে জলকামান, কাঁদানে গ্যাস নিয়ে তৈরি পুলিশ। নবান্ন ছাড়াও চত্বর ছাড়াও সাঁতরাগাছি-সহ বাকি যে সব জায়গায় ব্যারিকেড দেওয়া হয়। সিমেন্ট, লোহার বিম ও মোটা লোহার রড ব্যবহার করা। এগুলি ভাঙা, বাঁকানো বা সরানো প্রায় অসম্ভব।

এদিকে এদিন বেলা প্রায় পৌনে ১২টা নাগাদ বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে যান শুভেন্দু। সঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং-সহ অন্যান্য নেতারা। তবে, রানি রাসমণি অ্যাভিনিউতে পৌঁছতেই শুভেন্দুদের আটকে দেয় পুলিশ। রুট বদল করে জওহরলাল নেহেরু রোড ধরে মিছিল এগিয়ে যায় বিজেপি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পার্কস্ট্রিটে লাঠি চালাতে বাধ্য হয় কলকাতা পুলিশ। সেখানেই বসে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। শুক্রবার কলকাতা এবং রাজ্য পুলিশ স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন এবং ওই ভবন সংলগ্ন এলাকায় জমায়েত করা যাবে না।

Related articles

দিল্লিতে আমলা-কন্যাকে ধর্ষণ করে খুন! গ্রেফতার প্রাক্তন পরিচারক

খাস দিল্লিতে সুরক্ষিত সরকারি আবাসনের ভিতরে নারী নিরাপত্তা (Delhi Women safety) ফের প্রশ্নের মুখে। এক আইআরএস (Delhi IRS...

ভোটের প্রথম সাড়ে চার ঘণ্টা পার, কমিশনে জমা পড়ল ২৬০টি অভিযোগ

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মিলিয়ে মোট ১৬ টি জেলার...

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...