Saturday, May 16, 2026

সংস্কৃতি দিবস ও রাখি বন্ধনে নেতাজি ইনডোরে ক্রীড়া – বিনোদন জগতের তারকা মিলন 

Date:

Share post:

রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হল সংস্কৃতি দিবস ও রাখিবন্ধন উৎসব। মঞ্চে একসঙ্গে মিলল ক্রীড়া ও বিনোদন জগতের তারকাদের সমাবেশ।

এদিন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাখি পরিয়ে দেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে। উপস্থিত ছিলেন গায়ক ও সাংসদ মনোজ তিওয়ারি, প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামী, প্রাক্তন ফুটবলার শান্তি মল্লিক, আন্তর্জাতিক ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার। এছাড়াও ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং আইএফএ-র কর্তারা শামিল ছিলেন অনুষ্ঠানে।

রাখিবন্ধনের বন্ধনে জড়িয়ে পড়লেন সবাই— খেলোয়াড় থেকে শিল্পী, প্রশাসক থেকে দর্শক। উৎসবের আবহে ক্রীড়া ও সংস্কৃতির মিলন ঘটল একই মঞ্চে।

আরও পড়ুন – সুপার ফ্লপ নবান্ন অভিযান, অনিকেতদেরই ‘অপরাধী’ বলে দাগিয়ে দিলেন শুভেন্দু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...