Saturday, May 16, 2026

বাবা হলেন বাগান অধিনায়ক শুভাশিস

Date:

Share post:

ডুরান্ডে ডায়মন্ড হারবারের (DHFC) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরের দিনই স্খবর মোহনবাগান (MBSG) শিবিরে। বাবা হলেন মোহনবাহান সুপারজায়ান্ট অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। আর তাতেই এখন মোহন শিবিরের খুশির আবহ। শেষবার আইএসএল জয়ের পরই ঘোষণাটা করেছিলেন মোহনবাগান অধিনায়ক। সেই থেকেই সবুজ-মেরুন সমর্থকরা প্রঙর গুনছিলেন। রবিবার এক কন্যা সন্তানের জন্ম দিলেন কস্তুরী ছেত্রী (Kasturi Chetri)।

শেষবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই তাঁর পরিবারে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করেছিলেন সবুজ-মেরুন অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন যে এই মুহূর্তে সবচেয়ে সুখি মানুষটি তিনিই। তার একটা কারণ ছিল মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) আইএসএল লিগ শিল্ড ও চ্যাম্পিয়ন হওয়া। আর দ্বিতীয় ছিল পরিবারের জুনিয়রের আসার খবর।

শুভাশিসের থেকে খবর পাওয়ার পর থেকেই ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছিল মোহনবাগান সমর্থকদের। অপেক্ষাটা ছিল সুখবরটা আসার। রবিবারই সকলের উদ্দেশ্যে সেই সুখবরটা দিলেন বাগান অধিনায়ক। এক কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

এখনও পর্যন্ত এই মরসুমে মোহনবাগানের জার্সিতে মাঠে নামতে পারেননি শুভাশিস বসু। সামনেই রয়েছে কোয়ার্টার ফাইনালে ডার্বি। সেখানেই হয়ত প্রথমবার মরসুমে নামতে দেখা যেতে পারে শুভাশিসকে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...