Friday, April 3, 2026

দ্বিতীয় সিনেমায় কুণাল, এবার পরিচালক ব্রাত্য

Date:

Share post:

‘কর্পূর’ দিয়ে শুরু। পরিচালক অরিন্দম শীল। শুটিং শেষ। এবার দ্বিতীয় ছবিতে নেমে পড়লেন সাংবাদিক রাজনীতিবিদ কুণাল ঘোষ। এবার পরিচালক ব্রাত্য বসু (Bratya Basu)। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে ছবি হচ্ছে ‘শেকড়।’ আছেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury), সীমা বিশ্বাস (Seema biswas), লোকনাথ দে, ঋদ্ধি সেন, পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, আরেক রাজনীতিবিদ নারায়ণ গোস্বামী প্রমুখ। সঙ্গীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। প্রযোজক ফিরদৌসল হাসান। শিল্পীদের সঙ্গে পরিচালকের ওয়ার্কশপ (workshop) শুরু হয়ে গিয়েছে। শুটিং হবে কলকাতা, বোলপুর, বারাণসীতে। জানা গেছে, এই ছবিতেও কুণাল ঘোষ থাকছেন রাজনীতিবিদের চরিত্রে। কাহিনিতে রয়েছে নানা সম্পর্কের নাটকীয় টানাপোড়েন। চলতি মাসেই লুক সেট (look set) শিল্পীদের। আউটডোর (outdooor) পুজোর পর। মুক্তির পরিকল্পনা আছে জানুয়ারিতে।

আরও পড়ুন: নাম-জন্মস্থান বদলে অপমান! ক্ষুদিরামের শহিদ দিবসে সরব মুখ্যমন্ত্রী

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...