Monday, April 27, 2026

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

Date:

Share post:

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে এসআইআর করুন কারোর কোনও আপত্তি নেই। মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে এভাবেই কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিরোধীদের নির্বাচন কমিশন(ECI ) ঘেরাও অভিযানে দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে চড়া সুর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। তিনি বলেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের দিল্লি পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে। কেন? কারণ কমিশনের কাছে বিরোধীদের প্রশ্নের জবাব নেই। যদি তর্কের খাতিরে ধরে নিই ভোটার তালিকায় গন্ডগোল রয়েছে, তাহলে সেই তালিকা মেনে লোকসভায় বা মহারাষ্ট্র- হরিয়ানায় হওয়া বিধানসভা ভোটে নির্বাচিত প্রতিনিধিরা পদত্যাগ করুন। প্রধানমন্ত্রী – স্বরাষ্ট্রমন্ত্রীসহ আগে বিজেপির মন্ত্রীরা পদত্যাগ করুন, তারপর বিরোধী সাংসদরাও করবেন। বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্য গুলোতে এসআইআর হবে আর যেখানে ক্ষমতায় রয়েছে গেরুয়া দল সেখানে এই নিয়ম কার্যকরী হবে না, এটা চলতে পারে না। এক যাত্রায় পৃথক ফল হবে না। ক্ষমতা থাকলে লোকসভা ভেঙে দিয়ে সারা দেশ জুড়ে এসআইআর (SIR ) করুন আপত্তি নেই।”

বিহার, বাংলার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) নামে যেভাবে ‘ভোটচুরি’র পরিকল্পনা করেছে বিজেপি, তার তল্পিবাহক হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এর বিরোধিতায় সরব। এদিন দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান যদি ভোটার তালিকায় কোন গন্ডগোল থাকে তাহলে নরেন্দ্র মোদির নির্বাচনও বৈধ নয়, কেন্দ্রের সরকারও বৈধ নয়। তাই স্পেশাল ইনটেনসিভ রিভিশন যদি করতেই হয়, তবে আগে লোকসভা ভেঙে দেওয়া হোক।বাংলার ভোটার তালিকা ভুল আর গুজরাটের ঠিক, বিহারের ভোটার তালিকা ভুল উত্তরপ্রদেশের ঠিক—এটা চলবে না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, এক বছর আগে লোকসভা ভোটের সময়ে এই ভোটার তালিকাতেই ভোট হয়েছে। তখন ভোটার তালিকা ঠিক ছিল। আর এখন ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে গেল? আসলে নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছে। সাংসদ বলেন, সোমবার যেভাবে ইন্ডিয়ার সদস্যদের কর্মসূচি আটকাতে অতি সক্রিয়তা দেখিয়েছে দিল্লি পুলিশ তাতে বোঝা যাচ্ছে কমিশন ও কেন্দ্র ভয় পেয়েছে।। আগামী দিনের জন্য ভোটার তালিকা ডিজিটাইজেশন করা হোক। কোনও রাজনৈতিক দল বিএলএ-২-র বিস্তারিত (প্রোফাইল, ঠিকানা বা ছবি) তথ্য কমিশনের সঙ্গে দেওয়া-নেওয়া করবে না। এর ফলে খুব সহজেই তথ্য চলে যাবে বিজেপির হাতে। অভিষেকের স্পষ্ট কথা, ভোটার তালিকায় ইচ্ছামতো কারচুপি করার অপরাধে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর করতে হবে। তালিকায় সংশোধন হোক, আপত্তি নেই। কিন্তু তার আগে সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশে SIR করা হোক।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...