Saturday, April 18, 2026

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

Date:

Share post:

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) ছবি প্রচারের শীর্ষে। ‘দে-শু’ জুটির রিল আর রিয়েল লাইফ সামনে এনে কৌশলী বিপণনে চর্চা সর্বত্র। টিকিটের চাহিদা দারুণ। ঠিক এমন সময়ে ঘাড়ে শ্বাস ফেলার মত এই ১৪ অগাস্ট টিজার প্রকাশ করছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি তাঁদের নতুন ছবি ‘রক্তবীজ টু’র। পুজোয় আসবে আবীর-মিমি জুটির এই থ্রিলার।

‘রক্তবীজ’  এর আগে ঝড় তোলা সাফল্য পেয়েছিল। সব ছবিকে পিছনে ফেলে সফল ছিল রক্তবীজ। সেই সূত্রেই পরের পর্ব, সিক্যুয়েল। এখন বেছে বেছে তার টিজার প্রকাশ ১৪ তারিখই কেন? উইন্ডোজের তরফ থেকে এনিয়ে টক্করমূলক কোনও বিবৃতি নেই। কিন্তু তারিখ বাছাই দেখে মনে হচ্ছে ধূমকেতুর মুক্তির দিনেই সংবাদমাধ্যমে প্রচার ভাগ করে নিতে চাইছে ‘রক্তবীজ টু ‘(Raktabeej 2)। এটা কৌশলী বিপণন। দেবকে (Dev ) ফাঁকা মাঠে খেলতে দিতে নারাজ উইন্ডোজ। তবে অনেকে বলছেন তারিখ বাছাই কাকতালীয়। ধূমকেতুর আসল অস্ত্র যেখানে দেব – শুভশ্রী রসায়নজনিত কৌতূহল, কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাতের গুণ; সেখানে রক্তবীজ আগের বার ছিল টোটালিটিতে দুরন্ত, এবারও সেই ছায়াই তাদের তুরুপের তাস। ইন্ডাস্ট্রিতে আপাতত এই ঠান্ডা লড়াই নিয়ে চর্চা শুরু।

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...