Tuesday, June 23, 2026

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

Date:

Share post:

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায় অতি ভারী বর্ষণের সতর্কতা। দক্ষিণবঙ্গের ছবিটা অবশ্য একেবারেই বিপরীত। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আগামী দুদিন।

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বুধ – বৃহস্পতিবার নাগাদ উপকূলবর্তী জেলায় বৃষ্টি বাড়বে। আজ মহানগরীতে বৃষ্টির সম্ভাবনা নেই উল্টে বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় টানা দুর্যোগ চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...