Saturday, June 20, 2026

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

Date:

Share post:

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই আন্দোলনের রেশ এবার আছড়ে পড়ল দিল্লির বুকে। সংসদের বাইরে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ গেয়ে প্রতিবাদ মুখর হলেন তৃণমূল কংগ্রেসের সংসদরা। আওয়াজ তুললেন, মানব না বাংলা মায়ের অপমান, মানব না বাংলাভাষার অপমান। রবীন্দ্রনাথ-নজরুল-বঙ্কিমচন্দ্র-বিবেকানন্দের বাংলা ভাষাকে যার অপমান করছেন সেই বাংলাবিরোধী বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ চলবে। স্লোগান ওঠে, বাংলা ভাষার উপর আক্রমণও মানব না, মানব না রাজ্যে রাজ্যে বাঙালি হেনস্থা।

বাংলায় গোহারা হয়ে বিজেপি বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি করতে নেমেছে। নিজেদের রাজ্যে চরম হেনস্থা করা হচ্ছে বাঙালি শ্রমিকদের উপর। বাংলায় কথা বললেই নেমে আসছে নির্মম আক্রমণ। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে পুশব্যাক পর্যন্ত করা হয়েছে। ডবল ইঞ্জিন রাজ্যে সেইসব বাঙালি হেনস্থা আর বাংলাভাষার অপমানের প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। বাংলা ভাষার অপমান মানছি না-মানব না স্লোগান তোলেন। সমবেত কণ্ঠে বাংলার রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’ গেয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে শামিল হন। দিল্লির সংসদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে বাংলার গানে। উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, দোলা সেন, শতাব্দী রায়, জুন মালিয়া, মমতাবালা ঠাকুর, মৌসম বেনজির নূর। ছিলেন ডেরেক ও’ব্রায়েন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ-সহ অন্যান্য সাংসদরাও।

বাংলা ও বাঙালির উপর অত্যাচার ও অপমান নিয়ে সংসদের বাদল অধিবেশনের শুরু থেকে তীব্র প্রতিবাদ করে আসছে তৃণমূল কংগ্রেস। এদিনও তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। জাতীয় সঙ্গীত-জাতীয় স্তোত্রের অপমান, বাংলা ও বাঙালির অপমান নিয়ে স্লোগান-মুখর হয়ে ওঠে সংসদ চত্বর।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...