Saturday, May 16, 2026

কন্যাশ্রীরা দেশ চালাবে, ওদের নিজের পায়ে দাঁড়াতে দিন, বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আমার কন্যাশ্রীরা (Kanyashree) বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখাবে। বিশ্বকে বার্তা দেবে, আমরা ঐক্যবদ্ধ, আমরা সঙ্ঘবদ্ধ। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে দ্বাদশ কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি আজকের সমাজে অভিভাবকদের উদ্দেশে তাঁর সুস্পষ্ট বার্তা,

মেয়েদের বিয়ে দেওয়ার জন্য চাপ দেবেন না। কন্যাশ্রীদের (Kanyashree) নিজের পায়ে দাঁড়াতে দিন। মেয়েরা তাদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে। আর বিয়ে দেওয়ার এত তাড়া কেন? ১৮ বছর বয়স হলে কন্যাশ্রীরা ২৫ হাজার টাকা পাচ্ছে। সেই টাকা ব্যাঙ্কে রেখে দিন। তারপর রূপশ্রী (Rupashree) রয়েছে। সেখানেও ২৫ হাজার টাকা পাচ্ছে। তাহলে বাবা-মায়ের তো এত চিন্তা করার কিছু নেই। মনে রাখবেন, মেয়েরা যেমন সংসার চালায়, তেমন মেয়েরা প্লেন চালায়, দেশও চালায়। নাসা থেকে ভাষা সর্বত্রই কন্যাশ্রীরা জয় করতে পারে। তাই বলছি কন্যাশ্রীদের মাথা উঁচু করে দাঁড়াতে দিন। তাহলেই তারা একদিন বিশ্বশ্রী হয়ে উঠবে।

এ প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, শুধু কন্যাশ্রী বা রূপশ্রী নয়, ‘সবুজ সাথী’র সাইকেল থেকে ‘তরুণের স্বপ্ন’-এ স্মার্টফোন দিচ্ছে রাজ্য সরকার। পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য এবং গবেষণার জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপও দেওয়া হচ্ছে। সব টাকা বন্ধ করে দিচ্ছে কেন্দ্র, তা সত্ত্বেও আমরা সব প্রকল্প চালিয়ে যাচ্ছি। সব টাকা নিজেরাই দিচ্ছি। তাই কন্যাশ্রীদের সাত তাড়াতাড়ি বিয়ের চাপ দেবেন না। তাদের প্রতিভা প্রকাশের সুযোগ দিন। তাদের বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে দিন।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...