Saturday, June 27, 2026

রাম যোদ্ধা ছিল না, ‘রামায়ণ’ নিয়ে অসন্তোষ মুকেশের 

Date:

Share post:

নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) ‘রামায়ণ’ এখন চর্চার শিরোনামে। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে তৈরী হয়েছে আলাদাই উন্মাদনা। কিন্তু ঠিক তখনই ‘রামায়ণ’ ও ঋষি পুত্রকে নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুকেশ খান্না। নয়ের দশকের ‘শক্তিমান’ অভিনেতা আজীবন অকপট কথা বলতে পছন্দ করেন। রাজনীতির মঞ্চ হোক অথবা সিনেমার জগত, সাফ কথায় বিশ্বাসী তিনি। এক সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। এবার ‘রামায়ণ’ সিনেমা নিয়ে মন্তব্য করলেন তিনি।

First Review: প্রচারই সার! কীসের গল্প বলতে চাইল ধূমকেতু!

প্রায় হাজার কোটি টাকা বাজেটের ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক সামনে আসতেই রীতিমত ক্ষুব্ধ মুকেশ খান্না। পর্দায় রণবীরকে তীর ধনুক চালাতে দেখে তিনি বলেন, রাম যোদ্ধা ছিলেন না। না গাছে উঠতে পারতেন না তীর ধনুক চালাতে পারতেন। এটা কৃষ্ণ বা অর্জুন করতে পারতেন কিন্তু রাম একেবারেই নয়। মুকেশ খান্না আরও লিখেছেন, রাম যদি যোদ্ধা হতেন তাহলে বানরের থেকে সাহায্য চাইতে হত না। একাই রাবণকে হারাতে পারতেন। কাউকে প্রয়োজন হতো না। রাম ধৈর্যশীল এবং তপস্বী চরিত্রের ব্যক্তি ব্যক্তি ছিলেন যিনি কোন রকম সন্দেহ বা প্রশ্ন না করে পিতৃ আজ্ঞা পালন করতে ১৪ বছর বনবাস কাটিয়ে এসেছিলেন।

এরপরেই রণবীরের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে মুকেশ বলেন, রণবীর ভাল অভিনেতা হলেও রণবীর এখানে ‘অ্যানিম্যাল’ ছবির সেই বীভৎস দৃশ্যের কথা মনে করাচ্ছে। দর্শক যদি রামকে শুধুমাত্র অ্যাকশন হিরো হিসেবে পর্দায় দেখেন তাহলে আসল রামের মহিমা হারিয়ে যাবে। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ২০২৬ সালে দীপাবলিতে মুক্তি পেতে চলেছে। দ্বিতীয়ভাগ মুক্তি পাবে ২০২৭ সালে। ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, সীতা হবেন সাই পল্লবী, লক্ষণ চরিত্রে অভিনয় করবেন রবি দুবে। এছাড়া কৌশল্যা চরিত্রে লারা দত্ত এবং হনুমান চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। রাবণ এর চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেতা যশ। রাবণের স্ত্রীর চরিত্রে আছেন কাজল আগরওয়াল ও শিবের চরিত্রে অভিনয় করবেন মোহিত রায়না। সবমিলিয়ে ‘রামায়ণ’ যে এখন সিনে গসিপের শীর্ষে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...