Sunday, May 10, 2026

SIR-এর শেষ দেখে ছাড়বে তৃণমূল, সুপ্রিম রায় বিপক্ষে গেলে রিভিউ পিটিশন: সাফ জানালেন অভিষেক

Date:

Share post:

SIR নিয়ে দেশের শীর্ষ আদালতের রায় বিরুদ্ধে গেলে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করবে তৃণমূল৷ বৃহস্পতিবার দিল্লির ২০ রাজেন্দ্রপ্রসাদ রোডে দলের পার্টি অফিসে বসে সাফ জানিয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ তাঁর দাবি, যেদিন সাধারণ মানুষ বুঝতে পারবে যে এসআইআর তাদের ভোটাধিকার ছিনিয়ে নিচ্ছে সেদিন থেকে শুরু হবে গণ-আন্দোলন৷ আদালত থেকে রাজনীতির ময়দান, তৃণমূল শেষ দেখবে, জানান অভিষেক৷ এসআইআর ইস্যুতে সবার আগে সরব হয়েছিল তৃণমূল। পরে বিরোধী শিবির ইন্ডিয়া-র বৈঠকেও জানান অভিষেক নিজেই৷ প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে ভোটার তালিকার ভুয়ো ভোটার ধরা হচ্ছে না কেন? প্রশ্ন তোলেন অভিষেক৷

একইসঙ্গে এদিন অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, বাংলায় কোনওভাবেই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রয়োগ করতে দেবে না তৃণমূল৷ তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে বাংলার মানুষ পথে নেমে বিজেপির চক্রান্তের মোকাবিলা করবে৷ প্রয়োজনে দিল্লিতে লক্ষাধিক লোকের সমাবেশ করে এসআইআর বিরোধী আন্দোলন করা হবে বলেও জানান অভিষেক৷

এসআইআর প্রসঙ্গে বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে অভিষেক জানান, অবসরপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি৷ তাঁর মতে, রাজীব কুমারই আসল দোষী, তার আমলেই তৈরি হয়েছিল এই ভোটার তালিকা, যা ভুয়ো ভোটারে ভর্তি৷ এই কারণেই তিনি লোকসভা ভেঙে নতুন করে ভোটের দাবি তুলেছেন- জানান অভিষেক৷ বিজেপি তাঁর পদত্যাগ চাইছে৷ তিনি পদত্যাগ করতে রাজি, এক মিনিটে পদ ছাড়বেন, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ গোটা সরকারকে পদত্যাগ করতে হবে, নতুন করে লোকসভার ভোট গ্রহণ করতে হবে৷

যেভাবে নির্বাচন কমিশন এসআইআর-র নামে জন্মের সংশাপত্র চাইছে, তা পুরোপুরি অবৈধ বলে অভিযোগ অভিষেকের৷ এই প্রসঙ্গেই তাঁর তোপ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নিজের বাবা-মার জন্মের সংশাপত্র দেখাতে পারবেন তো! অভিষেক মনে করিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন একটি মনোনীত সংস্থা, রাজ্য সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত৷ মানুষের রায়ই শেষ কথা বলবে জানান অভিষেক৷ বাংলায় এসআইআর করার চেষ্টা করেও বিজেপি আগামী বছরের বিধানসভা ভোটে কোনও লাভ করতে পারবে না, দাবি করেন অভিষেক৷

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...