Saturday, June 13, 2026

সিঙ্গুরের নার্সের ময়নাতদন্ত ঘিরে ধুন্ধুমার, দেহ হাইজ্যাকের চেষ্টা বিজেপি-সিপিএমের

Date:

Share post:

সিঙ্গুরের নার্সিংহোমের নার্সের রহস্যমৃত্যু নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে কলকাতা মেডিক্যাল কলেজের সামনে ধুন্ধুমার। মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপি-সিপিএম (BJP-CPIM)। দেহ হাইজ্যাক করতে দুদলের কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল গোলমাল। কার দখলে থাকবে দেহ- তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। ঘটনাস্থলেই গাড়ির মধ্যে কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে রয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। এদিকে নার্স দীপালি জানার মৃত্যুতে তাঁর প্রেমিক ও হাসপাতালের মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

ঘোলা জলে মাছ ধরতে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ রাম-বামের (BJP-CPIM) বিরুদ্ধে বারবার তুলেছে রাজ্যের শাসকদল। মৃতদেহ দখল করার চেষ্টা সাম্প্রতিক অতীতে অভয়ার বেলাতেও করেছিল তারা। এবার হুগলির নার্স দীপালি জানা। সিঙ্গুরের (Singur) নার্সিংহোমে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরে দেহ নিয়ে যাওয়া হয় শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল কিন্তু সেখানে ময়নাতদন্ত না করে দেহ কলকাতার মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয়। দেহ সেখানে পৌঁছতেই বিজেপি ও সিপিএম সমর্থকরা উপস্থিত হন। দু পক্ষের মধ্যে মৃতদেহ দখল নিয়ে ন্যাক্কারজনক ধস্তাধস্তি শুরু হয়। দুপক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

মৃতার বাবার অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে আসতে বলা হয়। কারণ জানতে চাইলে বলা হয়, দীপালি গলায় দড়ি দিয়েছেন। খবর পেয়েই তাঁরা নার্সিহোমে পৌঁছোন। কিন্তু সেখানে মেয়েকে দেখতে পাননি। বলা হয় পুলিশ দেহ নিয়ে গিয়েছে। আত্মহত্যার কথা বললেও দীপালিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। ঘটনার তদন্তে নেমে নার্সিংহোমের মালিক এবং মৃতার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...