Tuesday, June 23, 2026

ডেলিভারি বয়ের মৃত্যুর ঘটনায় দ্রুত পদক্ষেপ: গ্রেফতার ৫ 

Date:

Share post:

সল্টলেক কেষ্টপুর সংযোগকারী ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনার পর যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তার জেরে অবশেষে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সুরজিৎ সরকার, সায়ন ঘোষ, আকাশ দাস, মিঠুন হালদার এবং রাহুল সরকার।

গত বুধবার ওই ব্রিজের উপর ভয়াবহ দুর্ঘটনায় অনলাইন খাদ্য সরবরাহকারী ডেলিভারি বয় সৌমেন মণ্ডল জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের সঙ্গে বচসা গড়ায় সংঘর্ষে। ইটবৃষ্টি চলে পুলিশের দিকে, দমকলের গাড়িতেও চলে আক্রমণ। ঘটনায় একাধিক পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ আহত হন।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পরই সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং মারধরের মতো একাধিক ধারায় মামলা রুজু হয়। বৃহস্পতিবার রাতে বাগুইহাটি ও পূর্ব বিধাননগর থানার যৌথ অভিযানে কেষ্টপুরের সিদ্ধার্থ কলোনি থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। আজ ধৃতদের বিধাননগর আদালতে পেশ করা হবে। পুলিশের পক্ষ থেকে তাদের হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – রুক্মিণীর চমক! বিগ বি-কারিনা-আলিয়ার সঙ্গে এক সারিতে নাম

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...