Sunday, May 3, 2026

সাঁতারু বুলার বাড়ি থেকে চুরি যাওয়া পদ্মশ্রী ফলক উদ্ধার পুলিশের? দুপুরেই প্রেস মিট

Date:

Share post:

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। যেখানে এত বছর হয়ে যাওয়ার পরেও নোবেল চুরির কিনারা করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, সেখানে সাঁতারু বুলা চৌধুরীর (Bula Choudhury) বাড়ি থেকে চুরি যাওয়া পদ্মশ্রী ফলক উদ্ধারে পশ্চিমবঙ্গ পুলিশের বড় সাফল্য। ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পদ্মশ্রী পুরস্কার (Padmashree Award) প্রাপ্ত বুলার বাড়ি থেকে চুরি যাওয়া ফলক সহ রাষ্ট্রপতি পুরস্কার উদ্ধার করে একজনকে আটক করল পুলিশ। রবিবার দুপুরে এই সংক্রান্ত বিষয়ে পুলিশের তরফের সাংবাদিক বৈঠক করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি থেকে পদ্মশ্রী চুরির ঘটনায় শুক্রবার সিআইডি (CID) আধিকারিক ও ফিংগার প্রিন্ট বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা লুঠ চালিয়েছে বলে প্রাথমিক অনুমান করা হয়। এরপর তদন্তে নেমে ঘটনার দুদিনের মাথায় চুরি যাওয়া ফলক উদ্ধারের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। পুলিশের তরফে এই বিষয়ে আজ কী আপডেট দেওয়া হয় সেদিকে নজর থাকবে।

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...