Wednesday, June 24, 2026

ছাব্বিশের চিন্তায় ঘুম উড়েছে দেবের!

Date:

Share post:

বলিউডের সঙ্গে টক্কর দিয়ে বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড তৈরি করা থেকে দশ বছর আগে বানানো সিনেমাকে যথাযথভাবে এই প্রজন্মের কাছে তুলে ধরা- সবেতেই সফল মেগাস্টার দেব (Dev)। কিন্তু এরপর কী হবে? ২০২৫ সালের পুজোয় ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) আর বছরের শেষে ‘প্রজাপতি টু’ (Prajapati 2) আসবে। কিন্তু এছাড়া আর তো কোনও বড় স্ক্রিপ্ট হাতে নেই। তাহলে আগামী বছর বাংলার মানুষের কাছে কোন ব্লকবাস্টার উপহার দেবেন সাংসদ অভিনেতা, সেই চিন্তায় রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় দেবের (Dev)।

খাদানের (Khadaan) রেকর্ড থেকে ধূমকেতুর (Dhumketu) সাফল্য হয়ে রঘু ডাকাতের (Raghu Dakat) উন্মাদনা মেগাস্টার দেবের (Dev) দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে আগামী বছর নিয়ে এখন থেকেই তাঁর টেনশন হচ্ছে। ‘খাদান’ বা ‘ধূমকেতু’ যে বড় ক্যানভাসটা তৈরি করেছে সেটাকে বিট করবেন কীভাবে তা জানা নেই দেবের। মেগাস্টার বলেন, ‘খাদান’ ব্লকবাস্টার হতেই আমার ঘুম উড়ে গেল। এরপর কী হবে? তখন আবার শ্রীকান্ত মোহতাকে ফোন করি। কারণ একটা স্ক্রিপ লিখতে দেড় থেকে দু’বছর লাগবে। এখানে অলরেডি একটা আইডিয়া রেডি আছে যেটার নাম ‘রঘু ডাকাত’ । ধ্রুব দার সঙ্গে কথা বললাম কো- প্রডিউসারকে কনভিন্স করলাম যে আমাকে টাকা দিতে হবে না সিনেমাতে ইনভেস্ট করো। আজকে রঘু ডাকাতের টিজার দেখে লোকে বুঝতে পারছে বাংলা ছবিতে এরকম জিনিস এর আগে হয়নি।’ এরপরই অভিনেতা বলেন, ‘ধূমকেতু’র সফলতার পর তার আগামী দুই ছবি ভালো ব্যবসা করবে এ ব্যাপারে তিনি নিশ্চিত। কিন্তু দেব (Dev) আপাতত ২০২৫ নিয়ে ভাবছেন না কারণ তিনি ছাব্বিশের চিন্তা শুরু করে দিয়েছেন। দেবের কথায়, কীভাবে ‘ধূমকেতু’র হাইপ বিট করবো বা ‘রঘু ডাকাত’- এর ক্যানভাসের থেকেও আরও বড় কিছু করব এইসব নিয়েই চিন্তা ভাবনা করতে ব্যস্ত আছি। তাই কে ট্রোল করল, কে মিম বানালো সেদিকে নজর দেওয়ার সময় নেই।’ সোজা কথায় সাংসদ অভিনেতা যে নিন্দুক – সমালোচকদের তোয়াক্কা করেন না তা যেন স্পষ্ট করেই বুঝিয়ে দিলেন। প্রিয় তারকার এই ভাবনা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা বলছেন আগামী বছরও গুরু’দেব’ যে অসাধারণ কিছু সিনেমা উপহার দেবেন এ ব্যাপারে এখন থেকেই তাঁরা আশাবাদী।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...