Tuesday, June 23, 2026

ছুটছে দালাল স্ট্রিটের ষাঁড়, সোমের সকালেই হাজার ছাড়াল সেনসেক্স 

Date:

Share post:

শুল্কযুদ্ধ আর ভারতের অর্থনৈতিক অস্থিরতার মাঝেই বাড়ল টাকার দাম। সোমবার বাজার খোলার কয়েক মিনিটের মধ্যে সেনসেক্স ১১০০ পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায় (Stock Market Rate)। সর্বশেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত ১০৬৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছেছে ৮১,৬৬১.৫৯-তে। পিছিয়ে নেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও (National Stock Exchange)। ৩৬৮ পয়েন্ট বেড়েছে নিফটির সূচক, পৌঁছেছে ২৫,০০২.৩২তে। রিপোর্ট বলছে ডলারের নিরিখে টাকার দাম ২০ পয়সা বেড়ে হয়েছে ৮৭.৩৯ টাকা। বিএসই-র মিডক্যাপ ইনডেক্স এবং স্মল ক্যাপ ইনডেক্সও উর্ধ্বমুখী বলে খবর।

রিপোর্ট বলছে, বর্তমান ১২ শতাংশ এবং ২৮ শতাংশ জিএসটি স্ল্যাব বাতিল করে বেশিরভাগ পণ্যকে ৫ ও ১৮ শতাংশ বিভাগে পুনর্বিন্যাস করা হচ্ছে। এর প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। এদিন অশোক লেল্যান্ড, ভোল্টাস, হুন্ডাই মোটর ইন্ডিয়া, হিরো মোটো, মারুতি সুজুকির শেয়ারে ব্যাপক প্রভাব দেখা গেছে।

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...